চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস বেলুনে টাঙ্গাইলে পশ্চিমবঙ্গের নির্বাচনী পোস্টার!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:৫৯ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই পশ্চিমবঙ্গের বিধানসভার
নির্বাচনী পোস্টার এখন টাঙ্গাইলে। তবে তা কেউ হাতে করে নিয়ে আসেনি। আবার কেউ তা দেয়ালেও সেঁটে দেননি। গ্যাস বেলুনে উড়ে এসেছে তৃণমূল কংগ্রেসের ওই পোস্টার।

শুক্রবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আশারিয়াচালা নামক স্থানে স্থানীয় আতিকুর রহমান লিটুর পোল্ট্রির খামারে পাওয়া যায় ওই পোস্টার। তাতে লেখা ছিল, ‘কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (জোড়া ঘাসফুল ) এই চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

এই পোস্টার নিয়ে পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় কৌতূহল।

Banglabid

আতিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আমার পোল্ট্রি খামারের সীমানার আকাশের উচুতে কিছু একটা জিনিস স্থির হয়ে থাকতে দেখি। অন্ধকার থাকায় সেটা কি জিনিস তা বুঝতে পারিনি। এজন্য  প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কিছু সময় পরে তা আস্তে আস্তে নীচে নেমে আসলে দেখতে পাই বেলুনের সাথে পোস্টার ঝুলছে। আর তা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পোস্টার ।

তিনি আরো বলেন, সাথে থাকা সাদা বেলুনগুলোতেও তৃণমূলের চিহ্ন দেখতে পাই। খামার থেকে বেলুন ও পোস্টার বাজারে নিয়ে আসলে শতশত কৌতূহলী মানুষ তা দেখার জন্য ভীড় করে। মানুষের ভীড়ের কারণে কিছু বেলুন ও পোস্টার নষ্ট হয়ে গেছে।

ধলাপাড়া গ্রামের টিটু বলেন, বেলুনে উড়িয়ে  নির্বাচনের এমন পোস্টার আমাদের এলাকার মানুষ আগে কোনো দিন দেখেনি। ভারত থেকে নির্বাচনের পোস্টার উড়ে এসেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য সাধারণ মানুষ ছুটে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিসা জটিলতায় বাংলাদেশে ভাবমূর্তি সংকটে ভারত

পরবর্তী

নাটোরে রসুনের সাথে তরমুজের আবাদ

পরবর্তী

নাটোরে রসুনের সাথে তরমুজের আবাদ

কেরানীগঞ্জে হবে দেশের সবচেয়ে বড় মহিলা কারাগার

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT