চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতেও ঈদ আনন্দ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৫০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বড় দর্শক সমাগমের সঙ্গে ঈদ উদযাপন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ঈদুল আজহার আমেজ এখনও সবার মাঝে। তৃতীয় দিনেও কেউ কেউ দিচ্ছেন পশু কোরবানি। উৎসবের আমেজের মাঝেই সোমবার চট্টগ্রামে গড়িয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। বন্দরনগরীর বাসিন্দারা যে দিনটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সেটি বোঝা গেল ব্যাটে-বলের লড়াই শুরু হতে হতেই। কাঠফাটা রোদ উপেক্ষা করে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে দর্শকের দল।

সকালে দর্শক কিছুটা কম থাকলেও দুপুরের মধ্যে ভরে ওঠে গ্যালারি। স্টেডিয়ামের রুফটপ হসপিটালিটি বক্স কানায় কানায় পূর্ণ। ক্লাব হাউজ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডেও তরঙ্গ তুলছেন দর্শকরা! সে তুলনায় অবশ্য কিছুটা কম দর্শক পূর্ব গ্যালারিতে। বিশ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে দিনের উপস্থিতি প্রায় হাজার দশেক। স্টেডিয়াম পরিপূর্ণ না হলেও গত কয়েক বছরের তুলনায় সংখ্যাটা উল্লেখযোগ্যই। টেস্ট ক্রিকেটের বিবেচনায় তো অবশ্যই।

টেস্ট ক্রিকেটে মাঠে দর্শক হয় না, এই বদনামের কিছুটা হয়ত ঘুচবে আজকের পর। টেস্টে মুশফিক-সাকিবদের পারফরম্যান্সের উন্নতিতে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টেও দেখা গেছে প্রচুর দর্শক।

Banglabid

ক্রিকেটের সবচেয়ে আদি সংস্করণের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ এমনিতে কম নয়। তাতে যে ভাটা পড়েনি মাঠে এসে দর্শকরা সেটিই প্রমাণ করছেন। গ্যালারি ঘুরে এমন কিছু দর্শকও পাওয়া গেল যাদের কাছে টেস্ট ক্রিকেটই নাকি আসল ক্রিকেট!

মিরপুর টেস্টের পরতে পরতে যে রোমাঞ্চ ছড়িয়েছে সেটা টেস্ট ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপনও। চট্টগ্রাম টেস্টেও তেমনি রোমাঞ্চ দেখার অপেক্ষায় দর্শকরা। সিরিজে ২-০ ফল দেখতে টাইগার ব্যাটসম্যানদের উৎসাহে যোগাচ্ছেন তারা।

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT