চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাংস্টার হয়ে পর্দায় আসছেন রণবীর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

সর্বশেষ ‘সঞ্জু’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন কেড়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এরপর পর্দায় আর তার দেখা না পাওয়া গেলেও তার হাতে রয়েছে বেশ কিছু ছবি। সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় দক্ষিণী পরিচালক সন্দ্বীপ রেড্ডির পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রণবীর কাপুর।

অ্যাকশন ও ক্রাইমে ভরপুর আসন্ন এই ছবিটিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা মিলবে রণবীরের। ছবিটির নাম হবে ‘ডেভিল’। মূলত রণবীর অভিনীত ‘সঞ্জু’ দেখেই সন্দ্বীপ তার ছবিতে রণবীরকে নিতে আগ্রহী হয়েছেন বলে জানা গিয়েছে।

ছবিটির জন্য সন্দ্বীপের প্রথম পছন্দ ছিল দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। কিন্তু ছবিটির চিত্রনাট্য নিয়ে যখন মহেশ বাবুর সঙ্গে সন্দ্বীপ কথা বলেন, তখন কাহিনী শুনে মহেশের মনে হয় চরিত্রটি তার জন্য উপযুক্ত নয় এবং দর্শকও পছন্দ করবে না।

Banglabid

সন্দ্বীপ রেড্ডি ‘কবীর সিং’ ছবিটির মধ্য দিয়ে বলিউডে পরিচালনার অভিষেক করেছেন। ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছে। ছবিটিতে ‘কবীর সিং’ এর ভূমিকায় দেখা গিয়েছে শহীদ কাপুরকে এবং তার বিপরীতে ছিলেন কিয়ারা আদভানি।

বর্তমানে রণবীরের হাতে রয়েছে বিগ বাজেটের ছবি অয়ন মূখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে। এছাড়া রণবীরের হাতে রয়েছে আরো একটি ছবি, যার নাম ‘সমশেরা’। ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডরণবীর কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘদিন পর সরগরম মধুর ক্যান্টিন

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর, দোয়া চেয়েছেন

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT