চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোপন’ নিয়ে এবার মস্কো যাচ্ছেন আশরাফ শিশির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

২০১৪ সালে ‘গাড়িওয়ালা’ নির্মাণ করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা আশরাফ শিশির। ইমপ্রেম টেলিফিল্মের পরিবেশনায় তার নির্মিত ছবিটি ৬টি মহাদেশের ২৬টি দেশের প্রায় ৮০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং কয়েকটি উৎসবে পুরস্কার অর্জন করে। আর এই নির্মাতা তার পরবর্তী ছবি নিয়ে শুরু করেছেন নতুন জার্নি!

হ্যাঁ, গাড়িওয়ালার পর ‘গোপন-দ্য ইনার সাউন্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন আশরাফ শিশির। আর থ্রিলারধর্মী এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে মস্কোতে ‘২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব -ডিটেকটিভফেস্ট’-এ। আগামী ২৩ এপ্রিল রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগ দেবেন নির্মাতা আশরাফ শিশির। ২৭ এপ্রিল ‘ইউনিয়ন অব সিনেমাটোগ্রাফারস্’ কেন্দ্রে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

তবে ‘গোপন’ নিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিব চলচ্চিত্র উৎসবে যাত্রা করেননি নির্মাতা। বরং এর আগে সম্প্রতি অনুষ্ঠিত ‘৩৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব উরুগুয়ে’তে প্রদর্শিত হওয়া ছাড়াও ভারত, নেপাল, কানাডা, ইটালী, স্পেন, চিলি, বেলজিয়াম, উরুগুয়ে, প্যারাগুয়ে, রাশিয়া মোট ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক ক্যাটাগরি ‘অ্যাক্রস দ্য বর্ডার’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কার লাভ করে।

Banglabid

চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন: তারকোভস্কি- আইজেনস্টাইন এর দেশে একটি আন্তর্জাতিক উৎসবে সবাই বাংলাদেশের এবং বাংলা ভাষার একটা ছবি দেখবে এটা নিশ্চয়ই আমার কাছে আনন্দের বিষয়। আমরা ছবিটি এ বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।

থ্রিলারধর্মী ছবিটিতে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন কিভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয় – তা দেখানো হয়েছে। ছবিতে অভিনয় করেছেন সুমনা সোমা, কাবেরী, ইমরান, লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সেরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, দীপ, বিউটি, উজ্জ্বল, ফেরদৌস রেজা, রুদ্রনীল, শুভ সহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল রাজকন্যা, দূর্বা, কিন্নর ও রনন। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। গোপন প্রযোজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক এবং ডিজিসুগার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফ শিশিরগাড়িওয়ালালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএল জুয়া ঠেকাতে ভারতে ধরপাকড়

পরবর্তী

৬ মে এসএসসি ও সমমানের ফল

পরবর্তী

৬ মে এসএসসি ও সমমানের ফল

সাফে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT