চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেট থেকেই বিদায় নিতে হলো শাবনূরকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- শাবনূর

চ্যানেল আই অনলাইন- শাবনূর

কোনো অনুষ্ঠানে দেরি করে যাওয়ার মধ্যে তৃপ্তি পান অনেক শিল্পী। আবার অনুষ্ঠানে ​তার জন্য কেন সামনের সারিতে চেয়ার রাখা হলো না, এর জন্য আয়োজকদের কথা শোনান, অনেকে তো অনুষ্ঠান থেকে রাগ দেখিয়ে বেরিয়ে আসেন। হয়তো তারা ভাবেন, এমন ব্যবহার বা আচরণ তাদের অবস্থানকে আরও মজবুত এবং সুসংহত করেছে। দেরিতে যাওয়ার মতো গুরুতর অপরাধ করে একবারও দুঃখপ্রকাশ করেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে যানজট কিংবা বৈরির আবহাওয়ার কারণেও অনেকে নির্ধারিত সময়ে পৌঁছুতে পারেন না।

এবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠানে ঢুকতে পারেননি চিত্রনায়িকা শাবনূর। আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ের আগেই ​আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে ঢোকার পর আর কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। হলোও তাই।

গতকাল ২৪ জুলাই সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশের পর সেখানে উপস্থিত হন শাবনূর। তাই নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। তবে সেদিন শুধু শাবনূর একা নন, যানজট আর বৈরি আবহাওয়ার কারণে আরও অনেক শিল্পী ও কলাকুশলী নির্ধারিত সময়ে পৌঁছুতে ব্যার্থ হন।

পরে শাবনূর বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তাই সবার আগে। এটাই হওয়া উচিত। রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি বিব্রত।’

ট্যাগ: শাবনূর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনমার্কা ষড়যন্ত্র করছে বিএনপি: নাসিম

পরবর্তী

চার হাজার নতুন বাসের পরিকল্পনায় পরিবহন মালিক-শ্রমিকরা ইতিবাচক

পরবর্তী

চার হাজার নতুন বাসের পরিকল্পনায় পরিবহন মালিক-শ্রমিকরা ইতিবাচক

ভোটার

আইন মেনেই নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হবে: সিইসি

সর্বশেষ

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT