চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গেইল ফ্যাক্টর’ কাজে না আসায় তামিম খুশী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে তেমন দানবীয় কোন ইনিংস দেখাতে পারেন নি ক্রিস গেইল। তবে ম্যাচে ‘গেইল ফ্যাক্টর’ কাজ না করায় খুশী হয়েছেন ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (৫ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তামিম।

বিশ্ব টি-২০ ক্রিকেটে বিনোদনের নাম ক্রিস গেইল। এর আগের বিপিএলের তিন আসরে দু’বার বরিশালের হয়ে এবং একবার ঢাকার হয়ে বিপিএল মাতিয়ে যান। তার ব্যাটে এখনও পর্যন্ত সর্বোচ্চ ছক্কা এবং সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি রয়েছে।

Banglabid

সর্বশেষ গতবার তিনি খেলেছেন বরিশাল বুলসের হয়ে। সব মিলিয়ে মাত্র ১০টি ম্যাচ। এই ১০ ম্যাচেই হাঁকিয়েছেন মোট তিনটি সেঞ্চুরি। বাউন্ডারি মেরেছেন ৩৫টি এবং রেকর্ড ৫০টি ছক্কা হাঁকিয়েছেন। সব মিলিয়ে বিপিএলে তার সংগ্রহ ৫৪১ রান।

‘আমি খুশি যে গত চার ম্যাচে সে (গেইল) খুব বেশি রান করেনি।’- তামিমের এমন মন্তব্যে অবাক সাংবাদিকরা। তবে এ কথার ব্যাখ্যা দেন তামিম। জানান সেরাটা এখন দেখাননি গেইল। নকআউট পর্বে জ্বলে উঠলে সেটাই তার জন্য আরও বেশি কার্যকর হবে বলে মনে করেন অধিনায়ক।

‘গেইল রান পায়নি বলে যে আমি খুব কষ্ট পেয়েছি, তা নয়। আমি জানি, যে কোনো মুহূর্তে এমন একটা ইনিংস খেলবে যেটা ম্যাচকে একপেশে করে দেবে। আশা করবো যে পরের ম্যাচগুলোতে এক-দুইটা বড় পারফরম্যান্স দিয়ে দেয়- যার সামর্থ্য তার আছে, তাহলে আমাদের জন্য কাজটা খুব সহজ হবে।’

Reneta

এবারের আসরে নিজের ব্যক্তিগত অর্জন নিয়ে তামিম বলেন: ব্যক্তিগত অর্জন আমার কাছে কোনো ব্যাপার নয়। যদি দল এগোতে থাকে, সাথে এই বিষয়গুলোও আসে তখন ভালো লাগে। কিন্তু দল যদি না এগোয় আর এই অর্জনগুলো আসে তখন আর ততটা ভালো লাগা থাকে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামছে চিটাগাং ভাইকিংস। এ ম্যাচের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের মুখোমুখি হবে আগামী বুধবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুষ-দুর্নীতির পাশাপাশি ক্ষমতা, গাড়ি আর বিদেশ ভ্রমণের সুযোগ সরকারি চাকরির কদর বাড়িয়েছে

পরবর্তী

আইন আর মানবিক দিক মাথায় রেখে পুনর্বাসনের মাধ্যমে বন্ধ হোক বস্তি নাশকতা

পরবর্তী

আইন আর মানবিক দিক মাথায় রেখে পুনর্বাসনের মাধ্যমে বন্ধ হোক বস্তি নাশকতা

প্রসঙ্গ: কুখ্যাতদের লেবাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবশেষে কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা, বেরিয়ে নীরব বোন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সামনে আবেগাপ্লুত এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT