চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে ফিরিয়েও ক্যারিবীয়দের বেহাল দশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ক্যারিবীয় ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ক্রিস গেইলকে ফিরিয়ে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ব্যাটিংদানবকে ফিরিয়েও ক্যারিবীয়দের সেই বেহাল দশাই বহাল থাকল। তাদের হারিয়ে ওয়ানডে সিরিজও জয়ে শুরু করেছে নিউজিল্যান্ড।

বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২৪ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বিপিএল কাঁপানো ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে যুক্ত হলেও এ ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩১ বল খেলে ২২ রান করে আউট হয়ে যান। তবে এভিন লুইস ও রোভম্যান পাওয়েলের জোড়া অর্ধশতকে ২৪৮ রান করে উইন্ডিজ।

Banglabid

১০০ বল মোকাবেলা করে সাতটি চার ও একটি ছক্কার মারে ৭৬ রান করেন লুইস। অপরদিকে ৫০ বল থেকে দুটি চার ও চারটি ছক্কার মারে ৫৯ রান করেন পাওয়েল।

কিউই বোলারদের মধ্যে ডগ ব্রেসওয়েল চারটি, টড অ্যাশলে তিনটি এবং লোকি ফার্গুসন দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে টপ অর্ডারের দাপটে সহজ জয় পায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যানদের মধ্যে জর্জ ওয়ার্কার ৫৭, কলিন মুনরো ৪৯ ও রস টেলর অপরাজিত ৪৯ রান করেন।

Reneta

ক্যারিবীয়দের হয়ে জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাইরাল হওয়া ছবি থেকেই তৈমুরের তারকা খ্যাতি

পরবর্তী

রক্তে মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ, রাজনীতি, সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তে মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন: তুরস্কের প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT