চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গৃহযুদ্ধে’র পরও ফেভারিট স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোচকাণ্ডে চরম অস্থিরতার মধ্য রয়েছে স্পেনের ফুটবল। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেরদিন জাতীয় দলের কোচ একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন বলে খবর প্রকাশ হয়। এরপর ২৪ ঘণ্টার মধ্যই সেই কোচকে বরখাস্ত করা হয়।

এমন সময় হুলেন লোপেতেগির নিয়োগের খবর দেয়ায় রিয়াল মাদ্রিদের উপর ক্ষেপেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ক্লাব ও দেশের ফুটবল ফেডারেশনের এই দ্বন্দ্বকে ‘গৃহযুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন অনেকে। তবে ‘গৃহযুদ্ধে’র মধ্যও রামোস-ইনিয়েস্তাদের ফেভারিট বলা হচ্ছে।

হুলেন লোপেতেগি বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিচ্ছেন, লস ব্ল্যাঙ্কোসদের পক্ষ থেকে এমন ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই ইনিয়েস্তাদের কোচের পদ থেকে লোপেতেগিকে বরখাস্ত করে স্পেন। কোচ ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার দুঘণ্টার মধ্যেই আবার নতুন কোচ হিসেবে স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক ডিফেন্ডার হিয়েরোকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়।

Banglabid

স্পেনের কোচকাণ্ড নিয়ে কথা বলেছেন জার্মান বস জোয়াকিম লো। লোপেতেগির বরখাস্তে কিছু সমস্যার সৃষ্টি করলেও বিশ্বকাপে স্প্যানিশদের ফেভারিটদের তালিকায় রাখছেন তিনি।

লোর ভাষায়, ‘এটা অবশ্যই ফেডারেশন এবং দলের মধ্যে অপ্রয়োজনীয় অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে এটা পুরোপুরি অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। এজন্য স্প্যানিশরা সম্ভবত তাদের কোনও কোয়ালিটি ও শক্তি হারাবে না। কারণ তারা সাধারণভাবেই খুব ভালো সংবদ্ধ দল।’

বিশ্বকাপের আগ মুহূর্তের কোচের নাম ঘোষণা করায় রিয়াল মাদ্রিদের সমালোচনা করেছেন স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ।

Reneta

স্পেনের জার্সি গায়ে ১৩৩ ম্যাচ খেলা জাভি বলেন, ‘এটা নিয়ে কথা বলার আমি কেউ না (লোপেতেগির রিয়ালে যোগ দেয়া)। তবে এটা মোটেই ভালো সময় না।’

তবে ‘মিডফিল্ডার জেনারেল’ খ্যাত জাভির বিশ্বাস, নতুন কোচ ফার্নান্দো হিয়েরোর অধীনে শক্তিশালী দল হিসেবেই তার দেশ বিশ্বকাপে খেলবে, ‘খেলোয়াড়রা এরই মধ্যে সবকিছু দেখেছে , জেনেছে এবং নিশ্চিত হয়েছে। ফলে বিশ্বকাপে তারা ভালো ভূমিকাই রাখতে পারবেন।’

বিশ্বকাপে স্পেনকে নিয়ে একজন গ্রেট কোচ ও একজন সাবেক গ্রেটের পথে হাঁটছেন হালের নতুন সেনসেশন কাইলিয়ান এমবাপে। কোচ বরখাস্ত হলেও স্পেনই বিশ্বকাপের ফেভারিট বলে মানছেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপে বলেন, ‘তারাই (স্পেন) ফেভারিট। কারণ স্পেন সবকিছুই জিতেছে। এমন বড় মঞ্চে খেলায়ও তারা অভ্যস্ত। তারা আরও জিততে চায় এবং তারা একই রকম থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT