চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী আদুরি নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর যাবজ্জীবন

পরাগ আজিম পরাগ আজিম
১২:৪৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
আদালত
A A
গৃহকর্মী নির্যাতন

গৃহকর্মী আদুরি নির্যাতনের মামলায় প্রধান আসামি নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-তিনের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

রায়ে মামলার আরেক আসামী নওরীন জাহান নদীর মা ইশরাত জাহানকে খালাস দিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছে আসামি পক্ষ। রায়ের পর নওরীনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

শুরু থেকেই বাদি পক্ষের সঙ্গে মামলার কার্যক্রমে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক। রায়ের সময় নির্যাতনের শিকার গৃহকর্মী আদুরি আদালতে হাজির ছিলো।

Banglabid

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর শিশু গৃহকর্মী আদুরিকে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে আধমরা অবস্থায় পাওয়া যায়। সেই সময়ে ওই শিশুটির বয়স ছিলো ১১ বছর। তার তিন দিন পর আদুরির মামা নজরুল চৌধুরী বাদী হয়ে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওই মামলায় গৃহকর্ত্রী নওরীন জাহান নদী ছাড়াও মামলায় আসামি করা হয় তার মা ইশরাত জাহান, স্বামী সাইফুল ইসলাম মাসুদ, তাদের আত্মীয় সৈয়দ চুন্নু মীর ও মো. রনিকে। তদন্ত শেষে ওই বছরের ২৯ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২০১৪ সালের ৬ জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।  ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৮ জুলাই মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহকর্মী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT