চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিবিদ্ধ এমপি লিটন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন (এমপি) নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ (শনিবার) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাড়িতে দুর্বৃত্তরা এমপি লিটনকে লক্ষ্যকরে গুলি ছোড়ে।

আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে সাড়ে সাতটার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম ভূইয়া।

Banglabid

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে: সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিন যুবক মোটরসাইকেল যোগে এমপি লিটনের বামনডাঙ্গার বাড়িতে আসে। এসময় তিনি বৈঠকখানায় নেতা-কর্মীদের সঙ্গে কথা  বলছিলেন।

দুই যুবক বাসার ভেতরে ঢুকে লিটনকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়লে তিনি আহত অবস্থায় পড়ে যান। তারা বুকে ও হাতে দু’টা করে গুলিবিদ্ধ হয়। এর পরপরই দুর্বৃত্তরা দ্রুত বৈঠকখানা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

তবে কে বা কারা এই গুলি চালিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

Reneta

এর আগে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় সমালোচিত হন এমপি লিটন।  ২০১৫ সালের ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

শিশুটির বাবা সাজু মিয়া ঘটনার পরদিনই সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় আসামি করা হয় দশজনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রীড়াঙ্গনে সম্ভাব্য নতুন তারকাদের উত্থানের বছর

পরবর্তী

বাণিজ্য মেলায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

পরবর্তী

বাণিজ্য মেলায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

কক্সবাজার সৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখছেন পর্যটকরা

বছরের প্রথম সূর্যোদয়ের অপেক্ষায় লাখো পর্যটক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT