চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলশান ও শোলাকিয়া হামলায় রাজনৈতিক ইন্ধন ছিলো’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:১৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের হলে আর্টিজানে বিদেশী হত্যা ও শোলাকিয়ায় পুলিশ হত্যায় ঘটনায় জঙ্গি সংগঠনগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিলো বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাজনৈতিক ইন্ধনদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে কাজ করছে আইন শৃংখলা বাহিনী। 

গুলশানের হলে আর্টিজানে হামলা ও নারকীয় হত্যাকাণ্ডের পর কমান্ডো অভিযানে হামলাকারী ৫ জঙ্গি নিহত হয়। কয়েকদিনের ব্যবধানে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে আরেক জঙ্গি হামলায় ২ পুলিশ সদস্য নিহত হন। পুলিশের হাতে আটক জঙ্গিরা কিছু তথ্য দেয় আইন শৃংখলা বাহিনীকে। সেসব তথ্য অনুযায়ী গোয়েন্দারা এখন খুঁজছেন ওই ঘটনার মাষ্টারমাইন্ড কয়েকজনকে। এ পরিস্থিতিতে রাজধানীর খামারবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, এসব ঘটনার পেছনে অবশ্যই রাজনৈতিক ইন্ধন রয়েছে। আগেও তারা করেছে, এখনও করছে। যাদের আমরা ধরেছি তারাই এসব স্বীকার করছে। তারা কোনো এক সময় বা এখনও জামায়াতে ইসলামের ক্যাডার বলে পরিচিত। শুধু জামায়াতে ইসলাম নয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যও তারা। তারা কাদের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গি হয়েছে তাও আপনারা জানেন। বাগমারায় বাংলা ভাইয়ের সময়ে কারা নেতৃত্বে ছিলো সেটাও আপনাদের জানা আছে। 

Banglabid

শীর্ষ জঙ্গী নেতাদের গ্রেফতারে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, আমরা এসব মাস্টারমাইন্ডদের এবং অর্থ যোগানদাতাদের একের পর এক চিহ্নিত করছি। তাদের শিঘ্রই আমরা গ্রেফতার করতে পারবো আইনের মাধ্যমে।

অনুষ্ঠানে টার্গেট আগষ্ট শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT