চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ম্যাপে ট্রাফিক আপডেট পেতে বিশেষ সুবিধা

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৯:৪৭ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ট্রাফিক আপডেট

বিশ্বের বিভিন্ন দেশের পর এবার বাংলাদেশেও চালু হয়েছে গুগল ট্রাফিক। এর মাধ্যমে গুগল ম্যাপেই বিভিন্ন রাস্তার তাৎক্ষনিক ট্রাফিক আপডেট পাওয়া যাবে।

তবে বাংলাদেশের পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটি মাধ্যমে শুরুতে কেবলমাত্র ঢাকার ট্রাফিক আপডেট পাওয়া গেলেও এখন দেশের অন্যান্য স্থানের ট্রাফিক আপডেটও পাওয়া যাচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই ফিচারটি মাধ্যমে এখন একজন ব্যবহারকারী তাঁর গন্তব্য খুঁজে বের করার পাশাপাশি সেখানে যেতে কতো সময় লাগতে পারে তাও জানতে পারবেন। একইসাথে রাস্তার ট্রাফিক আপডেট দেখে বেছে নিতে পারবেন সুবিধাজনক রুট।

Banglabid

চালু হওয়া এই ফিচারটি ব্যবহার করে এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও বড় সড়কগুলোর আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অন্যান্য রাস্তার আপডেটও এখানে যুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগল লোকাল গাইড বাংলাদেশের মডারেটর মাহাবুব হাসান।

মাহাবুব জানান, ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীকে আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে কাজ করে যাচ্ছে গুগল। আগামী বছর নাগাদ ফিচারটি থেকে আরও সঠিক তথ্য পাওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

গুগল ট্রাফিক মূলত ব্যবহারকারীদের ফোনের জিপিএস এবং গাড়িতে থাকা জিপিএস ব্যবহার করে এই ট্রাফিক আপডেট তৈরি করে। একটি নির্দিষ্ট রাস্তায় একটি জিপিএস কতক্ষণ অবস্থান করছে এবং এর চলার গতি কেমন, তা থেকেই ওই রাস্তার ট্রাফিক সম্পর্কে ধারণা নেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল ম্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT