চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের সার্চ অ্যালগরিদমে ঝামেলা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:৪৩ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে যেকোনো সংকটময় মুহূর্তে সর্বশেষ খবর জানার জন্য মানুষ গুগলের দ্বারস্থ হয়। তবে গতকাল লাস ভেগাসে বন্দুকধারীর হামলার পর গুগলের এই ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।

ভুয়া খবরের বাণিজ্য যখন বেশ রমরমা, তখন সঠিক খবর পেতে অনেকেই নির্ভর করেন গুগলের উপর। কিন্তু গতকালের এই হামলার পর গুগলে Geary Danley লিখে সার্চ দেওয়ার পর বেশিরভাগ ফলাফলই দেখিয়েছে 4chan নামের একটি ওয়েবসাইট থেকে যেখানে সার্চে উল্লিখিত এই ব্যক্তিকেই হামলাকারী হিসেবে অভিহিত করা হয়েছে।

তবে ওয়েবসাইটটি ট্রল বা ব্যঙ্গ সংবাদ প্রকাশের জন্যই বেশি পরিচিত। এর পাশাপাশি অনেক ভুয়া তথ্য এ ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়ে থাকে।

গুগলের নিউজ অ্যালগরিদমে ত্রুটির কারণে ফোরচ্যানের বিভিন্ন আর্টিকেল গুগল নিউজে একেবারে শুরুর দিকে চলে আসে। এই হামলার সাথে জড়িত সন্দেহে মারিলু ডেনলি নামের এক নারীর নাম ঘোষার পরই গুগল এমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। পরে অবশ্য জানা যায় সন্দেহভাজন বন্দুকধারী স্টিফেন প্যাডোকের বান্ধবী ছিল এই নারী।

তবে এই ঘটনার আগে ফোরচ্যানের ব্যবহারকারীর মারিলুর সাথে গিয়ারি ড্যানলির কোনো যোগসূত্র আছে কিনা সেটি খুঁজতে শুরু করে। তাদের দাবি, ড্যানলির স্ত্রী ছিলেন মারিলু। ট্রাম্প বিরোধী ছিলেন তিনি, এমন দাবিও তোলা হয় ফোরচ্যানে।

এরপরই গিয়ারি ড্যানলিকে নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়ানো শুরু হয়। যদিও পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর নাম প্রকাশ করার পর ফোরচ্যানের অনেক থ্রেড মুছে ফেলা হয়েছে। তবে এই ঘটনা গুগলের উপর নির্ভরশীলতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এভাবে আর মায়ের মুখে চুমো খাবে না জারিয়া

পরবর্তী

দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই আসছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ

পরবর্তী
রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই আসছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন থেকে আলাদা হয়ে কাতালোনিয়ার স্বাধীনতা এখন ‘সময়ের ব্যাপার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT