চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাকে ছাড়া পথ চলার ছক কষছে ম্যানসিটি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

তার সঙ্গে ক্লাবের চুক্তি আছে ২০২১ পর্যন্ত। সেই চুক্তি নবায়নের ব্যাপারে কোনো সাড়া-শব্দ নেই। এই নীরবতার মধ্যে খবর, কোচ পেপ গার্দিওলাকে ছাড়াই পথ চলার ছক কষছে ম্যানচেস্টার সিটি।

গার্দিওলা চলে গেলে সিটির হটসিটে কে বসবেন? ব্রিটিশ মিডিয়ার খবর, স্প্যানিশ তারকা কোচের জায়গায় ‘স্কাই ব্লুজ’রা নজর দিয়েছে ডাচ কোচ জিওভানি ভ্যান ব্রোঙ্কহর্স্টের দিকে।

চলতিটা নিয়ে সিটিতে চতুর্থ মৌসুম চলছে গার্দিওলার। এরমধ্যে দলকে দুইবার লিগ শিরোপা জিতিয়েছেন কাতালান কোচ। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের এই সাবেক এক জায়গায় খুব বেশিদিন থাকেন না বলেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে সিটি।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’ জানাচ্ছে, ইতিহাদে গার্দিওলার জায়গায় বসাতে রেঞ্জার্স, আর্সেনাল ও বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় জিওভানি ভ্যান ব্রোঙ্কহর্স্টের পেছনে লাইন দিয়েছে ম্যানসিটি।

দু-পক্ষের কথাবার্তা কতদূর এগিয়েছে? মিরর বলছে, ডাচম্যান জিওভানি আপাতত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ভেতরে কোনো ভূমিকা গ্রহণ করতে রাজি হয়েছেন, গার্দিওলার জায়গা নেয়ার ব্যাপারে কোনো ঐক্যমত্য হয়নি। তবে সিটির পক্ষ থেকে তাকে গার্দিওলার চেয়ারে বসার ব্যাপারে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

২০০৫ সালে বার্সেলোনা যে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে, সেই ফাইনালের প্রথম একাদশেও খেলেছেন ব্রোঙ্কহর্স্ট। তাছাড়া তিনটি বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা এই খেলোয়াড় ২০১৫ সালে ডাচ ক্লাব ফেয়েনুর্দের কোচ ছিলেন। মৌসুম শেষেই অবশ্য সরে দাঁড়ান। তবে ওই এক মৌসুমেই ক্লাবকে দুটি শিরোপা জেতান তিনি।

ট্যাগ: গার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিগগির বিয়ে করবো: অপু বিশ্বাস

পরবর্তী

দক্ষিণাঞ্চলের দ্বীপ ও চর হতে পারে পর্যটনের বিশাল জগত

পরবর্তী

দক্ষিণাঞ্চলের দ্বীপ ও চর হতে পারে পর্যটনের বিশাল জগত

গর্বের ২১ বছরে চ্যানেল আই: ইমপ্রেসের আলোচিত ২১ ছবি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT