বিনোদন

গানে গানে শ্রীদেবীকে বিদায় জানালো প্রিয়া প্রকাশ

চ্যানেল আই অনলাইন- শ্রীদেবী-প্রিয়া প্রকাশ

চ্যানেল আই অনলাইন- শ্রীদেবী-প্রিয়া প্রকাশ

শ্রীদেবীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড ও বিশ্বজুড়ে তাঁর ভক্তরা। শ্রীদেবীর প্রজন্মের তারকারা শুধু নন, নানাভাবে তাঁকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন এই প্রজন্মের উঠতি তারকারাও।

সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি গানের ভিডিও দিয়ে হঠাৎ আলোচনায় আসা প্রিয়া প্রকাশও শ্রীদেবীর অন্ধভক্ত।

প্রিয়া তাঁর টুইটারে নিজের কণ্ঠে একটি গান গেয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীদেবীকে। আর সাথে লিখেছেন, ‘ইতিহাস কখনও বিদায় জানায় না। ইতিহাস বলে, শিগগির আবার দেখা হবে’। প্রিয়া নিজের কণ্ঠে সনু নিগম ও অলকা ইয়াগনিকের গাওয়া ‘কাভি আলভিদা না কেহনা’ গানটির মুখরা বা প্রথম অংশ গেয়ে টুইটারে প্রকাশ করেছেন। গানের কথার মতই যেন শ্রীদেবীকে তিনি অনুরোধ করেছেন চিরবিদায় না নিতে।

একটি আলাদা বার্তায় প্রিয়া শ্রীদেবীর অকস্মাৎ মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন ও শ্রীদেবীর পরিবারের জন্য সমবেদনা জানান।

প্রিয়া প্রকাশের ‘অরু আদার লাভ’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়লে রাতারাতি তারকা বনে যান তিনি।

উল্লেখ্য, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের এক হোটেলের বাথটাবে ডুবে মারা গেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীদেবী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভারতে তাঁর শেষকৃত্যের সব আয়োজন সম্পন্ন হবে।

বিষয়:প্রিয়া প্রকাশ শ্রীদেবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…