চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন জর্জিয়ার যে তিন নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘সংগীতের কোনো দেশ-জাতি বা সীমানা নেই’- আর সেটাই যেন আরো একবার প্রমাণ করলো জর্জিয়ান ব্যান্ড দল ‘ট্রিও ম্যানডিলি’। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বেশ ক’মাস ধরেই এই ব্যান্ডের একাধিক গান বাঙালি শ্রোতা-দর্শকদেরও মুগ্ধ করে চলেছে। সম্প্রতি বহু বাঙালি শ্রোতা দর্শকদের দেখা গেছে, দলটির বিভিন্ন পারফর্মেন্স আগ্রহের সাথে শেয়ার করতে।

আর এই মুগ্ধতার কারণ শুধু ব্যান্ডটির গান নয়, গানের পাশাপাশি তাদের অভিনব পারফর্মেন্সও বড় একটা কারণ।


তিন সদস্যের এই গার্ল ব্যান্ডটির নাম ‘ট্রিও ম্যানডিলি’। জর্জিয়ার ভাষায় এই নামের অর্থ দাঁড়ায় ‘মাথায় স্কার্ফ পরা তিন সদস্য’। তাতুলি এমগেলাডজে, তাকো সিকারি এবং মারিয়াম কুরাসবেদানি- ব্যান্ড দলটির তিন সদস্য জর্জিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘পান্ডুরি’ বাজিয়ে গান করেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গিয়ে তারা গানের ভিডিও তৈরি করেন।


প্রথম গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ব্যান্ডটি। দলটি একদিন একটি গ্রামের মাঝে দিয়ে হাঁটতে হাঁটতে ‘আপারেকা’ গানটি গাইতে থাকে। তাদের তিন বন্ধুর একজন ক্যামেরা সেলফি মোডে দিয়ে ভিডিও করে এবং আপলোড করে। সেখান থেকেই তাদের রূপকথার গল্পের মতো যাত্রা শুরু।


শুধু ইউটিউব চ্যানেলেই এই ভিডিওটির দর্শক সংখ্যা বর্তমানে ৭ মিলিয়নেরও বেশি। অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিউ তো আছেই।

‘ট্রিও ম্যানডিলি’র সবচেয়ে বেশি বার দেখা গান ‘আই দুনিয়া’। গানটি এখন পর্যন্ত ১৪ মিলিয়ন ভিউ পেয়েছে, সংখ্যাটি বাড়ছেই।

Reneta

২০১৫ সালে ‘ট্রিও ম্যানডিলি’ তাদের প্রথম অ্যালবাম ‘উইথ লাভ’ প্রকাশ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘এনগুরো’ প্রকাশ পায় ২০১৭-তে।


‘ট্রিও ম্যানডিলি’ ব্যান্ডের সদস্যরা ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। অংশগ্রহণ করেন বিভিন্ন ফোক ফেস্টিভ্যালে। সোলো কনসার্টও করেন। এই শিল্পীরা ইতোমধ্যে গান করে এসেছেন বেলজিয়াম, পোল্যান্ড, ইউক্রেন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও রাশিয়ায়।


ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে জর্জিয়ার এই ব্যান্ডটি বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় গান ‘গোরো কি না কালো কি’ পারফর্ম করে। ১৯৮২ সালের হিট ছবি ‘ডিস্কো ড্যান্সার’-এর এই গানটি তারা নিজেদের চ্যানেলেও পোস্ট করে।গানটি লক্ষ দর্শকের মন জয় করে নেয়। এই গানের বদৌলতে ভারতেও বেশ প্রশংসা কুড়ায় দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবগানফেসবুকবাংলাদেশভারতলিড বিনোদনসংগীতসামাজিক যোগাযোগ মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT