চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানই তাদের জীবন মরণ…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সারাদেশের ৫ হাজার প্রতিযোগীকে টপকে প্রথমবারের মতো আয়োজিত চ্যানেল আই ‘গানের রাজা’ আসরের চ্যাম্পিয়ান হলেন খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে নেত্রকোনার ছেলে মো. শফিকুল ইসলাম এবং ময়মনসিংহের মেয়ে সিঁথি সরকার।

সারা দেশের মানুষের প্রশংসায় ভাসছেন ক্ষুদে শিল্পীরা। বহুদিন ধরেই গানে গানে মানুষের মন জয়ে করে আসছেন তারা। ‘গানের রাজা’ গ্র‌্যান্ড ফিনালের মাধ্যমে যার পরিণতি পেল শুক্রবার।

চ্যাম্পিয়ানের খেতাব পেয়েছেন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া খুলনার মেয়ে লাবিবা। বিরাট প্লাটফর্মে সেরা হওয়ার অনুভূতি তাই তার কাছে এখনো অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন হওয়া বিষয়ে প্রশ্ন করা হলে ছোট্ট লাবিবা বলেন, আমার নামটি ঘোষণা করার সাথে সাথেই আমি জোরে একটা চিৎকার করেছিলাম এবং আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি চ্যাম্পিয়ান হয়েছি। চ্যাম্পিয়ান হওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম। আল্লাহর অশেষ রহমত এতদূর আসতে পেরেছি। সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতে গানের সাথেই থাকতে পারি।

Banglabid

‘গানের রাজা’র প্রথম রানারআপ শফিকুল। ইতোমধ্যে তার গানের অসংখ্য ভক্ত অনুরাগী তৈরী হয়েছে। সোশাল মিডিয়া, ইউটিউবে তার গান ছড়িয়ে গেছে।

তার অনুভূতি জানতে চাইলে তারও উত্তর, গান নিয়েই আজীবন বাঁচতে চাই আমি। এটা কোন কিছুর শেষ না বরং এটাই আমার পথ চলার শুরু। সামনের দিন গুলোতে যেন আরো ভাল করতে পারি সেই চেষ্টাই চালিয়ে যাবো।

গানের সাথে জীবন বাঁধতে প্রস্তুত দ্বিতীয় রানারআপ সিঁথি সরকারও। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিঁথি বলেন, এতদূর আসতে পেরেছি এটাই অনেক। আমি আমার পজিশন নিয়ে খুশি। ভবিষ্যতে আরো ভালো গান গেয়ে যেতে চাই, গানের সাথেই থাকতে চাই।

Reneta

এদিকে বিজয়ীদের নাম ঘোষণার আগেই ঘোষণা এসেছে এ আয়োজনের শীর্ষে থাকা ৫ প্রতিযোগীর জন্য ৫ টি মৌলিক গান তৈরি করবেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। আসছে  রোজার ঈদে  শীর্ষে থাকা এই ৫ প্রতিযোগীর ৫টি মৌলিক গান ইমরান তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’ থেকে প্রকাশ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানের রাজাগ্র্যান্ড ফিনালেচ্যানেল আই গানের রাজাচ্যাম্পিয়নলাবিবালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT