চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, গাজীপুর, চট্টগ্রাম
A A
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা,চট্টগ্রামের পটিয়া উজেলায়, টাঙ্গাইলের বাসাইল এবং চট্টগ্রাম মহাসড়কের কুমিরা মাজার গেট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার রাত ১০টায় গাজীপুর নাওটানা এলাকায় মীরের বাজার-কাঞ্চন সড়‌কে,রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবং ঢাকা-চট্টগ্রাম সড়কে এবং টাঙ্গাইলের বাসাইলে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাক চালক জুয়েল (৩৫) ও তার সহকারী রাসেল (৩২)।

Banglabid

পুলিশ জানায়, গাজীপুরগামী কেমিক্যালের ড্রাম ভর্তি একটি ট্রা‌কের স‌ঙ্গে বিপ‌রীত দিক থেকে আসা এক‌টি কভার্ডভ্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই ট্রাকের চালক নিহত হন। পরে চালকের সহযোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পা‌লি‌য়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

Reneta

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, সংঘর্ষের পর মাইক্রোবাসটি রাস্তার ঢালে বাসের নিচে চাপা পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ কতৃপক্ষ জানায়, আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা মাজার গেট এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সৌদিয়া পরিবহণের বাস ধাক্কা দেয়ায় ট্রাক চালক নিহত হয়েছে।

এবং টাঙ্গাইলের বাসাইলে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন বলে জানা যায়।

রোববার সকাল ১১ টায় অজ্ঞাত দুই নারী বাঐখোলা এলাকায় হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পটিয়াসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬

হার্ডড্রাইভ নয়, আলো হতে যাচ্ছে ডেটা রাখার নতুন ঠিকানা

আগস্ট ১৭, ২০২৬

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT