চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রহ্মপুত্র-যমুনা নদীতে তীব্র ভাঙ্গনে গাইবান্ধায় বাড়িসহ আবাদি জমি বিলীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৭
পরিবেশ
A A

ফারুক হোসেন,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ব্রহ্মপুত্র-যমুনা নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ওই এলাকার অর্ধশতাধিক বসত বাড়ি, আবাদি জমি, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা।

সাঘাটায় পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা প্রকল্পের ১০০ মিটার এলাকা ধসে যাওয়ায় জনমনে আতংক বাড়ছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া, নলছিয়া, কানাইপাড়াসহ ১০টি এলাকায়।

সাঘাটা উপজেলা সদর থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকারাস্তাসহ শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

হুমকির মুখে রয়েছে সাঘাটার হলদিয়া কানাইপাড়া দাখিল মাদ্রাসার ত্রিতল ভবন, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারী-বেসরকারী বিভিন্ন স্থাপনা।

ভাঙন ঠেকাতে গত বছর বালুভর্তি জিও ব্যাগ ফেলেছিল স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গনের তীব্রতায় সে সবও ধসে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ না করায় এবারো ভাঙন।

চলতি বর্ষায় ভাঙনের হুমকির মুখে পড়েছে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী নদী পাড়ের মানুষের।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধানদী ভাঙ্গন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT