চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষক নুসরাত ফারিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৯
বিনোদন
A A

‘ঢাকা ২০৪০’ এর শুটিং শুরু হয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। তবে চরিত্রটি সম্পর্কে এতদিন কোনো তথ্য জানা যায়নি। একটি সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া জানালেন, ‘ঢাকা ২০৪০’ ছবিতে একজন গবেষকের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেন, ‘ঢাকা ২০৪০ এর শুটিং করছি। এটা ঢাকা অ্যাটাক-এর সিকুয়েল। ছবিতে আমি একজন গবেষকের চরিত্রে অভিনয় করছি। ছবির স্ক্রিপ্ট খুব সুন্দর এবং আমার চরিত্রটিও দারুণ।’

কিছুদিন আগে ‘বিবাহ অভিযান’ ছবির প্রিমিয়ারে অংশ নিতে কলকাতা গিয়েছিলেন নুসরাত ফারিয়া। বিবাহ অভিযান ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে। এতে দারুণ খুশি নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘আমরা কিছু প্রচারণার পরিকল্পনা করছি। দেখা যাক বিষয়টি কেমন দাঁড়ায়।’

Banglabid

বিবাহ অভিযান ছবির পুরো টিমের সঙ্গে কাজ করে মুগ্ধ নুসরাত ফারিয়া। তিনি বলেছেন, ‘টিমের সঙ্গে শুটিং করতে দারুণ লেগেছে। আমার চরিত্রটি খুব পছন্দ হয়েছে আমার। একজন স্মার্ট এবং কোমল হৃদয়ের মেয়ের চরিত্রে কাজ করেছি আমি। অঙ্কুশের সঙ্গে পর্দায় কাজ করতে খুবই মজা লেগেছে। তিনি যখন আশেপাশে থাকেন, তখন কাজ কম হয় আর ফুর্তি বেশি হয়। তিনি কাজে অনেক সাহায্যও করেন।’

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) প্রযোজিত কমেডি ধাঁচের গল্পের ‘বিবাহ অভিযান’ পরিচালনা করেছেন বিরসা দাশ গুপ্ত।

প্রথমে এই সিনেমায় মিমি চক্রবর্তীর অভিনয় করার কথা থাকলেও নির্বাচনের জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলেন তিনি। পরে অঙ্কুশ হাজরার বিপরীতের এই চরিত্রে প্রস্তাব দেয়া হয় নুসরাত ফারিয়াকে।

Reneta

ছবিতে আরও আছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ প্রিয়াঙ্কা সরকার ও সোহিনী সরকার। অঙ্কুশ ও রুদ্রনীলকে দেখা গেছে মূল দুটি চরিত্রে বন্ধুর ভূমিকায়। অনির্বাণ ভট্টাচার্যকে দেখা গেছে ডাকাতের ভূমিকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত ৩ বছরের শিশু

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT