চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহারে করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে হংকং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দেশে গণহারে করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে হংকং সরকার। মঙ্গলবার স্বেচ্ছাসেবীরা দেশের মানুষের মাঝে গণহারে পরীক্ষা শুরু করেছেন।  চীন সরকারের সহায়তায় এই কর্মসূচি গ্রহণ করেছে হংকং।

ভাইরাসের সম্ভাব্য তৃতীয় তরঙ্গের অবস্থান দুর্বল করে দেয়ার কৌশলের অংশ হিসেবে গণপরীক্ষা বলছে হংকং সরকার।

স্থানীয় অনেকের সন্দেহ, এর মাধ্যমে চীন সরকার স্থানীয়দের গোপন তথ্য সংগ্রহ করতে পারে।  কিন্তু হংকং সরকার এ জাতীয় উদ্বেগ ও অবিশ্বাস প্রত্যাখ্যান করে বলছে,  নমুনা সংগ্রহের পর সমস্ত নমুনা নষ্ট করে ফেলা হবে। এখানে কারো কোনো ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হবে না।

Banglabid

আল জাজিরা বলছে, মঙ্গলবার সকাল ৮টায় এ পরীক্ষা শুরু হয়। এতে ১০০টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজারের অধিক স্বেচ্ছাসেবী কাজ করছেন। এই কাজে সহায়তার জন্য ৬০টি টিম পাঠিয়েছে চীন সরকার।

সাড়ে ৭০ লাখ মানুষের শহরে প্রায় ৫ লাখ এর বেশি লোক এই কর্মসূচিতে সাইন আপ করেছেন, যা কমপক্ষে এক সপ্তাহ ধরে চলবে।

তবে সরকারের আশা, ৫০ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে, যা প্রয়োজন অনুযায়ী দুই সপ্তাহ বাড়ানো যেতে পারে।

Reneta

যদিও হংকংয়ে করোনাভাইরাস সংক্রমণ কয়েক সপ্তাহ আগের তুলনায় হ্রাস পেতে শুরু করেছে। দৈনিক নতুন শনাক্তও কমে এসেছে। গত রোববার সেখানে মাত্র ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়।  আর সোমবার শনাক্ত হয় মাত্র ৯ জন।

এই অবস্থায় গণহারে পরীক্ষার মাধ্যমে বাকি আক্রান্তদের খুঁজে বের করে আলাদা করার পরিকল্পনা নিয়েছে সরকার।

অনেক বিশেষজ্ঞ বলছেন, এ পরীক্ষা ভাইরাসের বিস্তার রোধে সহায়ক হবে।

একসময়ের ব্রিটিশ উপনিবেশ হংকং এখন চীনের অধীনে। যদিও হংকংয়ে স্বায়ত্তশাসন রয়েছে। হংকংয়ের ক্ষেত্রে চীন ‘এক দেশ, দুই নীতি’ গ্রহণ করেছে। কিন্তু গত কয়েক বছর ধরে চীনের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে হংকংয়ে আন্দোলন চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসহংকং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনহা হত্যা: প্রতিবেদন দিতে আরো ৭দিন সময় পেল তদন্ত কমিটি

পরবর্তী

বিদায় প্রণব মুখার্জি

পরবর্তী
প্রণব মুখার্জি

বিদায় প্রণব মুখার্জি

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT