জনপদ

গণসংযোগ ও আলোচনা সভায় জমজমাট রাজশাহী

গণসংযোগ ও আলোচনা সভায় জমজমাট রাজশাহী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা স্ব-স্ব এলাকায় শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো রাজশাহী।

সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মাইকিং করে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে।

রাজশাহী সদর আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা সকালে নগরীর কোর্ট এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

অপরদিকে, মহানগরীর আরডিএ মার্কেট ও জিরো পয়েন্ট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এসময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন নির্বাচনী প্রচারণা রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…