চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম মার্কিনিদের বড় শত্রু: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

এবার সংবাদমাধ্যমকে মার্কিনিদের শত্রু বলে আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার–আ–লোগোয় তিনি সপ্তাহান্তের অবকাশ যাপনে গিয়েছিলেন। একই সঙ্গে নভেম্বরের নির্বাচনে জয় পাওয়া অঙ্গরাজ্য হিসেবে ফ্লোরিডায় একটি র‌্যালিতে অংশ নিতে শনিবার স্ত্রী মেলানিয়াকে নিয়ে যান।

সেখান থেকে ফিরেই টুইটে মার্কিন প্রথম সারির সংবাদমাধ্যমকে আক্রমণ করেন তিনি। টুইটে লিখেছেন, সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের মানুষের শত্রু।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে আয়োজিত ‘ক্যাম্পেইন র‌্যালি ফর অ্যামেরিকা’য়ও ট্রাম্প গণমাধ্যমকে ‘অসৎ’ বলে আক্রমণ করেন। বলেন, গণমাধ্যম ‘সত্য নিয়ে সংবাদ করতে চায় না’, তাদের রয়েছে নিজস্ব এজেন্ডা। বেশ কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করছে বলে বারবার অভিযোগ করেন তিনি।

Banglabid

ট্রাম্প নিজের একমাস বয়সী সরকারের অর্জনের পক্ষেও কথা বলেন। তার দাবি, তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে আশাবাদের একটি উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যেই সংবাদ মাধ্যম পক্ষপাতদুষ্ট বলে প্রচারণা শুরু করেছেন ট্রাম্প। সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, সাংবাদিকরা তার সহকারীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। ট্রাম্প বলেন, ‘যারা ভুয়া খবর প্রচার করে তারা আমার শত্রু নয়, মার্কিন জনতার শত্রু।’

গত বৃহস্পতিবারও সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের আক্রমণ করেন ট্রাম্প। মাত্র এক মাসের প্রশাসক ট্রাম্পের প্রশাসন নিয়ে সংবাদমাধ্যম যে ভাবে সমালোচনা করছে, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সাংবাদিকদের সমালোচনা শুধু যে প্রেসিডেন্ট ট্রাম্পই করেছেন এমন নয়, এর আগেও একাধিক মার্কিন প্রেসিডেন্টের রোষের মুখে পড়তে হয়েছে সে দেশের সংবাদমাধ্যমকে। কিন্তু ট্রাম্পের আক্রমণ নজিরবিহীন।

Reneta

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে অসন্তুষ্ট সে দেশের সংবাদমাধ্যম। এই পর্যায়ে সরকারের রোষ বাড়তে থাকলে, অদূর ভবিষ্যতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে যে বেশি সময় লাগবে না, সেটাই তাদের চিন্তা। যদিও বিরোধীরা তাতে বাধা হয়ে দাঁড়াবেন। ইতিমধ্যেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বেন রোস ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাতে অবশ্য দমেননি মার্কিন প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসির জয়ের রাতে ম্যানসিটির ড্র

পরবর্তী

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

পরবর্তী

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

যুক্তরাষ্ট্র থেকে এলো পাইলট লামিসার মরদেহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT