চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহনে কাজ করছে রেশনালাইজেশন কমিটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
ঢাকায় যানজটের মধ্যে বাস ও রিকশা চলাচল, মানুষ চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকা মহানগরীর গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিত করতে কাজ করছে বাস রুট রেশনালাইজেশন কমিটি এবং আরো সুন্দরভাবে সেবা প্রদানের লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহ. শের আলী।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা শেষে সাংবাদিকদেরকে সাথে মতবিনিময়কালে ঢাদসিক প্রশাসক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ড. মহ. শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. শের আলী বলেন, “আমরা আশা করি ঢাকা মহানগরীতে যানবাহন পরিবহনে কোন প্রকার সমস্যার সৃষ্টি হবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন ও নতুন প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোন জায়গায় কোন ধরনের বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না। আমরা সকলের জন্য সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং সে লক্ষ্যে কমিটি কাজ করছে।”

গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে বর্তমান বাস্তবতা ও আগামীদিনের উদ্যোগ জানিয়ে ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী বলেন, “আমরা পূর্বের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে দেখেছি। তার মাঝে অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, কিছু সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে। তাছাড়াও আরো কী কী সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।”

জনঘনত্ব বেশি হলেও তা উত্তরণে কমিটি কাজ করছে জানিয়ে ড. শের আলী বলেন, “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ঢাকা মহানগরীতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। মহানগরীর এই স্বল্প জায়গায় এত জনসংখ্যার ঘনত্বের শহরে কিভাবে সুন্দরভাবে যানবাহনগুলো পরিচালনা করা যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে কাজ করছি। কমিটির সদস্যগণ আন্তরিক মতামত দিয়েছেন। সকলেই যার যার জায়গা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।”

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সঞ্চালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, বিআরটিসি’র চেয়ারম্যানের পক্ষে পরিচালক কর্নেল মো. মোবারক হোসেন মজুমদার, রাজউক চেয়ারম্যানের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ, বিআরটিএ’র চেয়ারম্যানের পক্ষে উপ-পরিচালক স্বদেশ কুমার দাস, উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতির পক্ষে জাহিদ আল লতিফ ও সাধারণ সম্পাদকর পক্ষে সৈয়দ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: গণপরিবহনড. মহ. শের আলীবাস রুট রেশনালাইজেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির নির্দেশে ৬৪ জন গুমের তালিকা গেল তদন্ত কমিশনে

পরবর্তী

কৃষকদের চক্ষু সেবায় আইফার্মার ও ভিশন স্প্রিং বাংলাদেশ

পরবর্তী
কৃষকদের চক্ষু সেবায় আইফার্মার ও ভিশন স্প্রিং বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকদের চক্ষু সেবায় আইফার্মার ও ভিশন স্প্রিং বাংলাদেশ

উপদেষ্টা পরিষদে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদে যে আলোচনা হলো

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT