চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম পুরোধার চিরবিদায়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:১৫ অপরাহ্ন ১৩, জুন ২০২০
সম্পাদকীয়
A A

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থাকা অন্যতম পুরোধা মোহাম্মদ নাসিমের মৃত্যু হয়েছে। এমন এক ব্যক্তিত্বের চিরবিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

মোহাম্মদ নাসিম বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ছাত্রজীবন থেকেই তার বাবা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর আদর্শে রাজনীতিতে হাতেখড়ি হয় বর্ষীয়ান এই রাজনীতিবিদের। জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন মোহাম্মদ নাসিম।

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের নিজ সংসদীয় আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় দেশের স্বরাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি শুধু সরকারের মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের নেতা হিসেবেও রাজপথের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য বহুবার কারাবরণ করলেও তিনি দলের আদর্শ থেকে সরে যাননি।

এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে প্রগতিশীল চিন্তাধারার দলসমূহের জোট গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। জীবনের শেষ ক্ষণ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশেষ করে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বাংলাদেশকে বিরাজনীতিকরণের যে জোরালো প্রচেষ্টা হয়েছিল, দেশের সেই দুর্দিনে মোহাম্মদ নাসিমের ভূমিকা অনস্বীকার্য। তিনি আজীবন বিরাজনীতিকরণের বিরুদ্ধে লড়াই করে দেশকে গণতান্ত্রিক কাঠামোতে দাঁড় করতে সচেষ্ট ছিলেন।

এই রাজনীতিবিদের মৃত্যুর ফলে বাংলাদেশ তার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক মহীরুহ এবং একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারিয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ তার অবদানকে আজীবন মনে রাখবে। এই গণতান্ত্রিক রাজনীতিবিদের চিরবিদায়ে আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদ নাসিমসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬

প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহান

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT