চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় বেসরকারি সংস্থার মতামতকে গুরুত্ব দিতে হবে’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:০৭ অপরাহ্ণ ০৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারি সংস্থাগুলোর মতামতকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

শনিবার(৪ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের গর্ভন্যান্স ও অরাষ্ট্রীয় ভূমিকা পালনকারী’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

দিনব্যাপী সেমিনারে অতিথি বক্তার ভাষণে তিনি আরো বলেন, “বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবি ও পেশাজীবি নেতৃবৃন্দের মতামতের প্রতি গুরুত্ব দিলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের নীতি নির্ধারণে সরকারের বাইরের শক্তিকে যুক্ত না করলে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

সেমিনারে জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “যাদের প্রতি গণমানুষের অগাধ বিশ্বাস-ভরসা, যারা মানুষের কল্যাণার্থে সব সময় নিজেদের নিয়োজিত রাখার কথা, দেশের স্বার্থে জাতির স্বার্থে যাদের আপোসহীনভাবে কাজ করার কথা- সেই ‘কথিত সুশীল সমাজ’ও আজ বিতর্কের উর্ধ্বে নয়। বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে ‘সুশীল সমাজ’ কথাটিও এখন গালিতে পরিণত হয়েছে।”

এ সময় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে জনগণের চেতনাকে জাগ্রত করা। কিন্তু গণমাধ্যম যদি সেভাবে কাজ না করে তাহলে দেশ ভয়ঙ্কর বিপদের সম্মুখিন হবে।’

সরকার কর্তৃক গৃহীত বাঁশখালির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব প্রকল্প আমাদের দেশ এবং জাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। প্রকল্পগুলো বন্ধের ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এছাড়াও আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইনের সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন সুজনের (সুশাসনের জন্য নাগরিক) পরিচালক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, মিজানুর রহমান খান প্রমুখ।

ট্যাগ: সুশীল সমাজসৈয়দ আবুল মকসুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোপায় মাঠে নামছে ব্রাজিল

পরবর্তী

‘সে একটা আনন্দের ঝুলি’

পরবর্তী

‘সে একটা আনন্দের ঝুলি’

এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT