চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণঅভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চায় বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

যেখানে আইনের শাসন নেই সেখানে আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে তা দূরাশা উল্লেখ করে বিএনপি বলছে, একমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার পৃথক প্রতিবাদী সভায় বিএনপি নেতারা এমন কথা বলেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলমগীর বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র মুক্ত করতে হবে, এছাড়া কোন পথ নেই।

Banglabid

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ্যাব আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, শুধুমাত্র সাজা দেয়ার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা এবং বানোয়াট মামলা দেয়া হয়েছে। একের পর এক নীলনকশা তৈরী করে তা বাস্তবায়নের দিকে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এসময় বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলেও জানান ফখরুল। এ অবস্থায় তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার তার সুচিকিৎসা দিচ্ছে না।

Reneta

সভায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সব বিরোধী দল একমত হয়ে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যায়নি। তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে বিরত থেকেছি। আজ কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না?

“আমাদের সবাইকে আবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের গণতান্ত্রিক, নাগরিক ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে”-বলেন মহাসচিব।

 বিএনপি’র প্রতিবাদ সভা
জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র প্রতিবাদ সভা

জাতীয় প্রেসক্লাবে অপর এক প্রতিবাদ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেখানে আইনের শাসন নেই সেখানে আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

সম্মিলিত ছাত্র ফোরাম নামক সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভায় এসব কথা বলেন।

খসরু বলেন, যেদিন খালেদা জিয়া জেল থেকে বের হবেন সেদিন গণতন্ত্র মুক্ত হবে। সেদিন আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। নির্বাচনের জন্য বিএনিপকে আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। বিএনপি সবসময় তার জন্য প্রস্তুত। কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

‘প্রথমে আমাদের মূল লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা। খালেদা জিয়ার মুক্তিই বিএনপির একমাত্র সংগ্রাম’- যোগ করেন খসরু।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-খালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

গাজীপুরে আজমত উল্লাহকে চেয়ারম্যান করে আ. লীগের নির্বাচন কমিটি

পরবর্তী

‘ও ভাই’ অ্যাপে যুক্ত হলো সাড়ে ৬শ’ সিএনজি-অটোরিকশা

পরবর্তী

‘ও ভাই’ অ্যাপে যুক্ত হলো সাড়ে ৬শ’ সিএনজি-অটোরিকশা

শীঘ্রই পাশ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT