চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খ্যাতিমান কথাশিল্পী শওকত আলী সিসিইউতে

আলী এরশাদ আলী এরশাদ
১০:৫৮ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

খ্যাতিমান কথাশিল্পী শওকত আলীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে তিনি হঠাৎ অসুস্থ হলে হয়ে পড়েন। অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার ভোরে তাকে হাসপাতালে নেয়া হয়।

৮২ বছরে পা দেয়া এই প্রতিভাবাধর কথাশিল্পী দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভূগছেন। চিকিৎসকরা জনিয়েছেন, শওকত আলীর হৃদযন্ত্র প্রায় বিকল হয়ে গেছে, কিডনিও অকেজো। এ ছাড়া ফুসফুসেও পানি জমেছে।

শওকত আলী ১৯৩৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহন করেন। দেশ-বিভাগের চার বছর পর তার চিকিৎসক পিতা সপরিবারে দিনাজপুর শহরে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ বেরিয়ে কলেজ শিক্ষকতায় যোগ দেন তিনি। পরে ঢাকার জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে দীর্ঘ পঁচিশ বছর অধ্যাপনা করেন।

গত রোববার তিনি ৮২তম জন্মদিন পালন করেছেন তিনি। বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার, একুশে পদকসহ বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন শওকত আলী। ‘পিঙ্গল আকাশ’ উপন্যাসের মাধ্যমে ১৯৬৩ সালে বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটে তার।

এর পাঁচ বছর পর ১৯৬৮ সালে প্রকাশিত প্রথম গল্পগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘যাত্রা’র জন্য ১৯৭৭ সালে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার লাভ করেন।

শওকত আলী তার ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’, ‘কূলায় কালস্রোত’ ও ‘পূর্বরাত্রি পূর্বদিন’ উপন্যাসের জন্য ১৯৮৬ সালে ফিলিপস সাহিত্য পুরস্কার পান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই বায়ার্ন ‘জুজু’তে বিদায়ের পথে আর্সেনাল

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে থাকছেন কারা?

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে থাকছেন কারা?

বরিশাল-কুয়াকাটা ও বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সর্বশেষ

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT