চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় ছাড়পত্র জটিলতায় চিটাগং-সিলেট ম্যাচে বিলম্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

খেলোয়াড় ছাড়পত্র জটিলতায় বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংস ও সিলেট স্টারসের ম্যাচে টস নিয়ে বিলম্ব হচ্ছে। চিটাগং অধিনায়ক তামিম ইকবাল টসের জন্য ম্যাচ রেফারির সঙ্গে অপেক্ষা করলেও আসতে দেরি করেন সিলেট অধিনায়ক মুশফিকুর রহিম।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, সিলেটের দুজন খেলোয়াড়ের বোর্ডের ছাড়পত্র না থাকায় এই জটিলতা সৃষ্টি হয়।

নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর মাঠে আসেন মুশফিক। এর পর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি।

টসের পর ভাইকিংসের দুই ব্যাটসম্যান ওপেন করতে মাঠে নামেন। কিন্তু সিলেট দল প্রস্তত না হওয়ায় খেলা শুরু করা যায়নি। সিলেট দলের দুই ইংলিশ খেলোয়ড় রবি বোপারা ও জোসুয়া কুব। এই দুজনের ব্যাপারে ইংলিশ বোর্ড থেকে এখনো অনাপত্তি পত্র পায়নি বিসিবি।  অনাপত্তি না পাওয়া খেলোয়াড়দের মূল তালিকায় তাদের নাম থাকায় আপত্তি জানান চিটাগং অধিনায়ক তামিম ইকবাল।

এর পর তামিম ও আকরাম খান খান বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী নাজিমউদ্দিনের সঙ্গে আলোচনা করেন। তাতে কি আলোচনা হয়েছে তার জানা যায়নি।

সিলেটের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করলেও চিটাগংয়ের খেলোয়াড়দের মাঠে দেখা যাচ্ছে না। খেলা এখনো শুরু হয়নি।

নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে সিলেট স্টারস। আর চিটাগং ভাইকিংসের এটি দ্বিতীয় ম্যাচ। রোবার আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ২ উইকেটে হারে ভাইকিংস।

ট্যাগ: বিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেল-জরিমানার বিধান রেখে জীববৈচিত্র আইনের অনুমোদন

পরবর্তী

নিজামীর আপিল শুনানি ২৪ নভেম্বর পর্যন্ত মুলতবি

পরবর্তী

নিজামীর আপিল শুনানি ২৪ নভেম্বর পর্যন্ত মুলতবি

‘আঞ্চলিক নেতা’র মাধ্যমে বাংলাদেশে আইএস’র হামলার ইঙ্গিত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT