চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা না হলে কাপও পাবেন না মেসিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে লা লিগার থমকে যাওয়া মৌসুম বাতিল হয়ে গেলে শিরোপা কেউ পাবে না, এমনই জানিয়েছেন স্প্যানিশ ফেডারেশন প্রধান লুইস রুবিয়েলাস। শিরোপা পেতে হলে পরিবর্তিত সূচি ৩০ জুনের মধ্যে লিগ শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

লিগের ১১ ম্যাচ বাকি থাকলেও করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে সেটা থামিয়ে দেয়া হয়েছে। ২৭ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। কোনো কারণে ২০১৯-২০ মৌসুমের লিগ আর মাঠে না গড়ালে বর্তমান চ্যাম্পিয়নদের সম্ভাবনাই বেশি টাইটেল ধরে রাখার।

এভাবে যদিও কোনো দলই শিরোপা জিতবে না বলে জানিয়ে দিয়েছেন রুবিয়েলাস। মঙ্গলবার উয়েফা সভাপতির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের পর স্প্যানিশ এফএ প্রধানের বক্তব্য, ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে লিগ। কোনো কারণে যদি সেটা সম্ভব না হয়, তখন বিবেচনা করা হবে কীভাবে হবে লা লিগার নিষ্পত্তি। এর আগে বার্সার হাতে শিরোপা তুলে দিলে সেটা ‘অন্যায্য’ হবে বলে মত তার।

‘৩০ জুনের আগে সব প্রতিযোগিতা শেষ করতে হবে। সবগুলো দলকেই খেলতে হবে। ৫৫ ফেডারেশনের সদস্যের সঙ্গে নির্বাহী কমিটির এমন আলোচনা হয়েছে। আমরা সবাই এর পক্ষে ভোট দিয়েছি।’

‘১৯-২০ মৌসুমের খেলা এই নিয়ম মেনেই শেষ হতে হবে, যদিও পরিস্থিতি এখন পর্যন্ত অনুকূলে নয়। আমি নিশ্চয়তা দিতে পারছি না বা অন্যরাও এই ঝুঁকি নিচ্ছে না যে ৩০ জুনের মধ্যেই সব খেলা শেষ হবে। এখনকার অবস্থায় লিগ শেষ হয়ে গেলে এটা অন্যায্য হবে।’

ট্যাগ: বার্সেলোনালা লিগা ২০১৯-২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিন সম্পাদকের আগাম জামিন

পরবর্তী

করোনা আতঙ্ক: সব কনসার্ট স্থগিত করলো চিরকুট

পরবর্তী

করোনা আতঙ্ক: সব কনসার্ট স্থগিত করলো চিরকুট

বিদেশে থাকা ২৭৬ ভারতীয় করোনায় আক্রান্ত

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT