চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২১
- সেমি লিড, খুলনা, জনপদ
A A
খুলনা করোনা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রূপসার মাহবুর রসুল (৮০) ও মনোয়ারা বেগম (৬০)। এ ছাড়া উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। যার মধ্যে রেড জোনে ১৩৫ জন, ইয়ালো জোনে ২৬ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার রূপসার শেখ ওলিয়ার রহমান (৭৫), বাগেরহাট মোল্লাহাটের তরিকুল ইসলাম (৭২), মোড়েলগঞ্জের মোকসেদ হাওলাদার (৫০) এবং একই এলাকার আবু জাকের মিয়া (৭৬)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

ট্যাগ: করোনাভাইরাসখুলনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রোটিয়াদের হারিয়ে ‘প্রথম’ জয়ের স্বাদ আয়ারল্যান্ডের

পরবর্তী

এমি’র মনোনয়ন ঘোষণা, এগিয়ে ‘দ্য ক্রাউন’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’

পরবর্তী
অস্কার মনোনীত সিনেমার দৃশ্য, এমি’র মনোনয়ন ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমি’র মনোনয়ন ঘোষণা, এগিয়ে 'দ্য ক্রাউন' ও 'দ্য ম্যান্ডালোরিয়ান'

বিশ্বের বিভিন্ন তারকা ২৪ ঘণ্টার কনসার্টে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টার কনসার্ট, থাকছে বিটিএস, মেটালিকা, এড শিরান সহ একঝাঁক তারকা

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT