চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাল কেটে কাতারকে আলাদা করবে সৌদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
কাতার

কাতারকে আরও চাপে রাখতে নতুন একটি খাল খননের পরিকল্পনা করছে সৌদি আরব। যার ফলে কাতার হয়ে পড়বে পুরোপুরি আলাদা একটি দ্বীপরাষ্ট্র। 

সৌদি আরবের এক সরকারি সূত্র দুই উপসাগরীয় দেশের মধ্যে চলা বিবাদের মধ্যেই এমন তথ্য জানিয়েছে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সিনিয়র অ্যাডভাইজার সাউদ আলকাহতানি টুইটারে লিখেছেন, আমি অধীর হয়ে অপেক্ষা করছি সালওয়া দ্বীপ প্রজেক্টের প্রয়োগের জন্য। এই বিশাল ঐতিহাসিক প্রজেক্টটি এ এলাকার ভূগোল বদলে দেবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, কাতার উপদ্বীপ সৌদির মূলভূমি থেকে আলাদা হয়ে পড়বে। এটাই এখন দুই দেশের মধ্যে বিগত ১৪ মাস ধরে চলা বিতর্কের মূল জায়গা।

কাতারের প্রতি সন্ত্রাসবাদে সমর্থন এবং রিয়াদের চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির অভিযোগ এনে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, ইউএই, বাহরাইন এবং মিশর। যদিও এসব অভিযোগ দোহা অস্বীকার করেই এসেছে।

এপ্রিলে সরকারপন্থী সাবাক নিউজ ওয়েবসাইটে বলা হয়, সরকার একটি ৬০ কিলোমিটার লম্বা ও ২০০ মিটার প্রস্থের চ্যানেল তৈরির পরিকল্পনা করছে। তার অবস্থান হবে কাতার-সৌদি সীমান্তে। এটি তৈরিতে খরচ হবে ২.৮ বিলিয়ন রিয়াল। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য এটি সংরক্ষিত থাকবে।

খাল খননে বিশেষজ্ঞ পাঁচটি নাম না জানা কোম্পানিকে এই প্রজেক্টে নিলাম ডাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সেপ্টেম্বরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে খবর প্রকাশ করেছে মক্কা নিউজপেপার।

তবে এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ছিলো না কাতারেরও।

প্রবল বিতর্কের পরে গত বছর কাতার আবিস্কার করে তাদের একমাত্র স্থলবন্দরটি বন্ধ হয়ে গেছে। তাদের দেশীয় এয়ারলাইনস পার্শ্ববর্তী দেশের এয়ারস্পেস ব্যবহার করতে পারছে না। শুধু তাই নয়, বয়কট করা দেশগুলোতে কাতারিদের বহিষ্কারও করা হচ্ছে।

যদিও কুয়েত ও যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয়।

ট্যাগ: কাতারকূটনৈতিক সম্পর্কসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষোভ থেকেই টেলিভিশন অনুষ্ঠান শুরু করেছিলাম: মুস্তাফা মনোয়ার

পরবর্তী

এভাবে স্বয়ংক্রিয় গাড়ির খবরে আসুক চায়নি অ্যাপল?

পরবর্তী

এভাবে স্বয়ংক্রিয় গাড়ির খবরে আসুক চায়নি অ্যাপল?

চয়নের বিদায়ী ম্যাচে ৭ গোল হজম

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT