চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বিদেশযাত্রার বিষয়ে অভিমত আগামীকাল: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৮, মে ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া বিদেশযাত্রার বিষয়ে অভিমত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির বিষয়ে দেয়া অভিমত আগামীকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন: শনিবার সব দপ্তর বন্ধ থাকায় আগামীকাল অভিমত পাঠানো হবে।

অন্যদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

তারা জানান, চেয়ারপারসনের অক্সিজেনের মাত্রা ওঠানামা করলেও আগের তুলনায় এর চাহিদা হ্রাস পেয়েছে। আগে যেখানে ৩-৪ লিটার অক্সিজেন প্রয়োজন হতো সেখানে বর্তমানে এক লিটার লাগছে। এ সাপোর্ট নিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ১০০ শতাংশ।

শুক্রবার বিকাল ৫টায় তার রক্তচাপ ছিল ১২০/৮০, শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে ১৫-২০ থাকে।

এছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তার পরিবার ও বিএনপি। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন, ভিসাসহ আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। যাতে অনুমতি পেলে যে কোনো মুহূর্তে তাকে বিদেশে নেওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে তাকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। বিকল্প হিসাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সৌদি আরবকে বিবেচনায় রেখেছেন তারা।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার রাতে তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি এখনো সিসিইউতে আছেন। চিকিৎসকরা সকালে তাকে দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড আগের চিকিৎসাই অব্যাহত রেখেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

ডা. জাহিদ আরও বলেন, বিদেশে নেওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কীভাবে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে তা সরকারের বিষয়।

বিমানে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এখন একটি স্বনামধন্য হাসপাতালে এবং স্বনামধন্য চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করা হয়েছে। এ অবস্থায় অনুমতি পেলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।

ট্যাগ: উন্নত চিকিৎসাকরোনাবিএনপি চেয়ারপারসনবিদেশ যাত্রাবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নার্গিসের বিয়ের পর মদ্যপ হয়ে ঘরে ফিরে কাঁদতেন রাজ কাপুর

পরবর্তী

লকডাউনে নিষেধাজ্ঞার পরও ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়

পরবর্তী
একজন নারী ক্ষুদ্র ঋণের কিস্তি সংগ্রহের জন্য ব্যাংকের কাছে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে নিষেধাজ্ঞার পরও ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়

ঘরমুখো মানুষজনের ভিড়, ট্রাকের উপরে বসে যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো হচ্ছেন মানুষ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT