চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার জামিন হলেও আজ কারামুক্তির সম্ভাবনা কম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

দুর্নীতির দায়ে আটক হওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন উচ্চ আদালত। অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে খালেদা জিয়ার মুক্তি পেতে আর বাধা নেই। জামিনের পর এখন অপেক্ষা মুক্তির। অপেক্ষা কারাগার ছেড়ে ঘরে ফেরার।

সোমবার দুপুর সোয়া ২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার বয়স বিবেচনায় ৪ মাসের জামিন আদেশ দেন। একইসঙ্গে আপিল শুনানির জন্য আগামী চার মাসের মধ্যে পেপার বুক তৈরির নির্দেশ দিয়েছেন আদালত।

৩২ টি দিন নাজিম উদ্দীন রোড়ের পুরনো কারাগারটি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত ছিলো বেশ। নাজিম উদ্দীন রোডের ব্যবসায়ী, এলাকার লোকজন খালেদা জিয়াকে নিয়ে ছিলো বিচলিত। চলাচলে পুলিশি তল্লাশিতে যে নাভিশ্বাস উঠেছিলো অবশেষে তার অবসান হয়েছে এখানকার লোকজনের।

Banglabid

তবে আজই কারামুক্তির সম্ভাবনা কম খালেদা জিয়ার। বিকাল ৫টার মধ্যে আদালতের আদেশ কারাগারে পৌঁছালে আজই মুক্তি পাবেন খালেদা জিয়া। আর যদি না পৌঁছে তাহলে অপেক্ষা করতে হবে আরো একটি দীর্ঘ রাত, যে রাত হয়তো তার জীবনের দীর্ঘতম রাত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, হাইকোর্টের আদেশ যদি আজ ৫টার আগে পাঠানো হয় তাহলে আজকেই ম্যাডামের মুক্তি হতে পারে। তবে চেম্বার জজে আদেশ স্থগিত চেয়ে আগামীকাল আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেক্ষেত্রে খালেদার কারামুক্তির অপেক্ষা আরো দীর্ঘ হতে পারে।

গতকাল রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন বিষয়ে আদেশের জন্য কার্যতালিকার শীর্ষে রাখা ছিল। কিন্তু মামলার নথি না পৌঁছানোয় জামিনের ব্যাপারে আদেশের জন্য সময় পিছিয়ে সোমবার দিন ধার্য করেন আদালত।

Reneta

এর পর রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালতের রায়ের নথিপত্র হাইকোর্টের আদান-প্রদান শাখায় পৌঁছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ৫ বছর ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একইসঙ্গে ৬ আসামিকে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবন্দি আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার জামিনখালেদা জিয়ার মুক্তিবিএনপি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্লোগানে মুখর হাইকোর্ট প্রাঙ্গন

পরবর্তী

সাকিবের ফেরার তাড়া

পরবর্তী
মিরপুরের খোলা মাঠে ড্রিল করার পর ব্যাটিং অনুশীলন করতে সাকিব চলে যান ইনডোরে (সোমবারের চিত্র)

সাকিবের ফেরার তাড়া

বিমান দুর্ঘটনার লাইভ

ইউএস বাংলা বিমান দুর্ঘটনার লাইভ দেখুন এখানে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT