চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার কারামুক্তি ও চিকিৎসার দাবিতে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:২৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি ও চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা।

‘জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম’ এর ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন থেকে বিএনপিপন্থী শিক্ষকরা জানান, খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিগগিরই বৃহৎ আকারে আন্দোলনে নামবে।

জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, দেশে খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। দেশের জনগণ যখন গণতান্ত্রিক ও শান্তিপূর্ভাবে আন্দোলন করে, তখন সরকার সেদিকে মনোযোগ দেয় না। কিন্তু যখন লোকজন রাস্তায় নেমে আসে তখনই সরকারের নজরে আসে এবং তা দমানোর চেষ্টা করে। দেশের সাধারণ মানুষ গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।

মানববন্ধনে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ফিরোজা হোসেন, সহযোগী অধ্যাপক শামছুন নাহার’সহ বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি, অফিসার সমিতির বিএনপিপন্থী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।

Reneta

দলটির নেতাকর্মীরা তার স্বাস্থ্যগত অবস্থার উন্নতির জন্য চিকিৎসার দাবি করছেন এবং দ্রুত তাকে মুক্তিদানের জন্য দাবি জানিয়ে আসছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াখালেদা জিয়ার কারামুক্তিজাবি
শেয়ারTweetPin2

সর্বশেষ

নিহত রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ২১, ২০২৬

ডিজিটাল লেনদেনে সতর্ক থাকার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ২১, ২০২৬

বিসিবি নির্বাচনে কোন প্যানেল ও তদবির থাকছে না, শতভাগ নিরপেক্ষতার আশ্বাস তামিমের

মে ২১, ২০২৬

অনলাইনে সহজে ঋণের নামে ফেসবুকে প্রতারণার ফাঁদ!

মে ২১, ২০২৬

‘বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা’

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT