চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিন: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
খালেদা জিয়া-মির্জা ফখরুল

বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করতে এসে সাংবাদিকদের মাধ্যমে এ দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, বারবারই বলে আসছি, বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসা দেয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তাকে এমন পরিবেশে চিকিৎসা দিতে হবে যেন তার মনে না হয় উনি কারাগারে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা বারবার বলেছি তাকে একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তারপরও তাকে আবারও বিএসএমএমইউতেই নিয়ে আসা হয়েছে।’

সোমবার বেলা সোয়া ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে গাড়িবহর নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ’র উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি হাসপাতালে পৌঁছানোর পর তাকে কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়।

কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়াকে হস্তান্তর করেছে বলে জানানো হয়েছে। কেবিন ব্লকে গঠন করা মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে বসেছেন। ইমেজিংসহ বেগম জিয়ার কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়লে সেগুলোও এখানে করা হবে।

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে পৌনে ১১টা থেকেই হাসপাতালে রয়েছেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য সোমবার সকালের মধ্যেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে সেজন্য কেবিনও প্রস্তুত রয়েছে।খালেদা জিয়া-মির্জা ফখরুল

বেগম জিয়াকে বিএসএমএমইউতে আনার পর থেকেই অবিলম্বে তার মুক্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে দলের নারী নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে হাসপাতাল চত্বর এলাকায় ঢুকে যান এবং সেখানে বিক্ষোভ শুরু করেন।

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিবিএসএমএমইউমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবই কি গুজব?

পরবর্তী

‘নিউজিল্যান্ড সফর বাতিল করলেও বিশ্বকাপ প্রস্তুতিতে সমস্যা হবে না’

পরবর্তী

‘নিউজিল্যান্ড সফর বাতিল করলেও বিশ্বকাপ প্রস্তুতিতে সমস্যা হবে না’

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সালওয়া

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT