চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মনোনয়ন নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন আবেদন

নির্বাচন কমিশন কর্তৃক তিনটি আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা রিটের শুনানি নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ থেকে মঙ্গলবার এ আদেশ আসে।

আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির সৈয়দ রেফাত আহমেদ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন এবং খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

তবে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির এ আদেশের সাথে ভিন্নমত পোষণ করে খালেদা জিয়ার আবেদন খারিজ করেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির।

আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন: নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি বিষটি নিষ্পত্তির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Reneta

এর আগে খালেদা জিয়ার ফেনী-১ এবং বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিলের রায় রোববার বহাল রাখেন নির্বাচন কমিশন।

শনিবার প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন কমিশনার খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

এর আগে এই তিনটি আসনে জমা দেয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

যেখানে দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনখালেদা জিয়ানির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT