চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার কারাবরণ টার্নিং পয়েন্ট, জবাব ব্যালটে: মওদুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়ার এই কারাবরণ আমাদের আগামীর রাজনীতির টার্নিং পয়েন্ট। এর প্রতিক্রিয়া কতটা ব্যাপক ও গভীর হবে সরকার তা জানে না। আগামী নির্বাচনে মানুষ এর জবাব ব্যালটে দেবে।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়াতনে শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ আরো বলেন, খালেদা জিয়াকে যে অবস্থায় রাখা হয়েছে তা মানবাধিকার লঙ্ঘন বলেই মনে করি। তাকে যেখানে রাখা হয়েছে এটাকে আমি বলতে চাই নির্জন কারাবাস। সেখানে এখন অন্য কোন বন্দী নেই।

Banglabid

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট সাখার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়াকে সাজা প্রদান করায় আমরা  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে বলতে  চাই দলের চেয়ারপার্সনের কারাদণ্ড হওয়ার পর বিএনপি ক্ষুদ্ধ অবস্থানে থাকলেও অত্যান্ত সংযত ও সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে।’

এই সংবাদ সম্মেলন থেকে প্রতিটি আইনজীবী সমিতিতে ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের  ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দজা বাদল সহ  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াখালেদা জিয়ার কারাবরণমওদুদ আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেতরে খালেদা জিয়া, কারাফটকের বাইরের পরিস্থিতি ঠান্ডা

পরবর্তী

কৃষিতে শ্রমিক সংকট সমাধানে জাপানী প্রযুক্তি এখন দেশে

পরবর্তী

কৃষিতে শ্রমিক সংকট সমাধানে জাপানী প্রযুক্তি এখন দেশে

নিজেদের ফাঁদেই বাংলাদেশ

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT