চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার আরও চার মামলায় স্থগিতাদেশ বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা চারটি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিস্পত্তি করে রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপরির ভার্চুয়াল আপিল বেঞ্চ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

Banglabid

আজকের আদেশের পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট এই চার মামলার কার্যক্রম স্থগিত করে যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে।’

নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম খানায় ২০১৫ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলা হয়। আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকার আদালতে মামলাটি হয় ২০১৬ সালের ২৫ জানুয়ারি।

পরবর্তীতে এসব মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এরপর হাইকোর্ট রুল জারি করে চার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। সে স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যে আবেদন আজ নিস্পত্তি করে দেন আপিল বেঞ্চ।

Reneta

এই চারটি মামলা ছাড়াও নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া আরও ৮টি মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ সম্প্রতি বহাল রাখেন আপিল বেঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ামামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

পরবর্তী

আবরার হত্যা: বাদির অসুস্থতায় সাক্ষ্য পেছাল

পরবর্তী

আবরার হত্যা: বাদির অসুস্থতায় সাক্ষ্য পেছাল

বঙ্গোপসাগরে পাঁচ লাখ ইয়াবাসহ আটক ৭

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT