চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার আগামী নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
খালেদা জিয়া-আইনমন্ত্রী-আইন

কারাদণ্ড পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ব্যাপারে আপিল বিভাগ ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে সংবিধান অনুসারে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

তিনি বলেন, সংবিধান অনুসারে, কোনো ব্যক্তি নৈতিক স্খলনের সাজা হিসেবে দুই বছরের বেশি কারাদণ্ড পেলে তিনি সংসদ নির্বাচন করতে পারবেন না। তবে এক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দু’টো আলাদা রায় রয়েছে।

‘একটি রায় অনুসারে, আপিল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মামলাটি পূর্ণাঙ্গ হয়নি ধরে দণ্ডপ্রাপ্ত হলেও আসামি নির্বাচন করতে পারবেন। আবার আরেকটি রায়ে আছে, এমন পরিস্থিতিতে তিনি নির্বাচন করতে পারবেন না। ‘তবে খালেদা জিয়ার ক্ষেত্রে  আপিল বিভাগ এবং স্বাধীন নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার।’

Banglabid

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছর ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আনিসুল হক বলেন, এর মধ্য দিয়েই প্রমাণ হয়েছে আইন সবার জন্য সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

নিয়ম অনুযায়ী আজকেই খালেদার জেলখানায় যাওয়া উচিৎ বলে জানান তিনি।

রায়ের পরবর্তী ধাপ হিসেবে আনিসুল হক জানান, এরপর আসামিপক্ষ নিশ্চয়ই এ মামলায় হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর আসামিপক্ষ আপিল করতে পারবেন। এর সাথে সাথে তারা জামিন আবেদনও করতে পারবেন। রায়ের সার্টিফায়েড কপি পাবার পর ৬০ দিনের মধ্যে আপিল করতে হবে। কপি না পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে সময় গণনা করা হবে না।

Reneta

অনেক বড় বড় দুর্নীতি মামলাকে পিছিয়ে দিয়ে খালেদা জিয়ার দু’কোটি টাকার এই মামলাকে সামনে আনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের জুলাই মাস থেকে এই মামলা রুজু করার পরে আজকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ – এই সাড়ে ৯ বছর মামলাটি চলেছে। সেটা যদি খুব অল্প সময় হয়ে থাকে তবে আমার কিছু বলার নেই।’

‘কিন্তু আজকে সাড়ে ৯ বছর পর এবং আইনে উনি যা যা সুবিধা পাওয়ার কথা তা তাকে দেওয়ার পর আজকে এ মামলা শেষ হয়েছে। তাই আমার মনে হয় না এটা নিয়ে খুব তাড়াহুড়া করা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতেই খালেদাকে কারাদণ্ড’

পরবর্তী

বিএনপি কোনো বিশৃঙ্খলা করছে না: মির্জা ফখরুল

পরবর্তী

বিএনপি কোনো বিশৃঙ্খলা করছে না: মির্জা ফখরুল

বিএনপি-রায়-খালেদা জিয়া-রাজধানী

পথে হলো না দেরি...

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT