চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদাকে আবারও কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

খালেদা জিয়ার সাজা দ্বিতীয় দফায় স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেও বিএনপি নেতারা এ বিষয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে তাকে ফের কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা দুই দফায় ছয় মাস করে স্থগিতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু সম্প্রতি বিএনপি মহাসচিব এক বক্তব্যে দাবি করেছেন যে, দ্বিতীয় দফায় ছয় মাস সাজা স্থগিত করলেও সরকার খালেদা জিয়াকে অন্তরীণ করে রেখেছে। তার এ বক্তব্য প্রচণ্ড হাস্যকর।

Banglabid

প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন: মির্জা ফখরুল যেভাবে কথাবার্তা বলছেন এবং তাদের অন্যান্য নেতারা যে কথাগুলো বলছেন, এতে এটাই মনে হচ্ছে যে, প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন তা না দেখালেই ভালো হতো। কারণ তিনি (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত আসামি, তার তো কারাগারের ভেতরেই থাকার কথা ছিল। তাকে প্রধানমন্ত্রী প্রথমে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। পরে আরও ছয় মাস সেটি বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

তথ্যমন্ত্রী বলেন: মির্জা ফখরুলের উচিত ছিল এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো। অথচ সেটি না করে তিনি এবং তার দলের নেতারা যে কথাগুলো বলছেন, এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালেই পারতেন। ভবিষ্যতে বিএনপি নেতাদের বক্ত্যব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কিনা সেটিই এখন বড় প্রশ্ন।

হাছান মাহমুদ বলেন: খালেদা জিয়ার অনুমোদনক্রমে এবং তার ছেলে তারেক রহমানের পরিচালনায় একুশে আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যুক্ত ছিল। হত্যার রাজনীতিটাই হচ্ছে তাদের মূল প্রতিপাদ্য বিষয়।

Reneta

নিজ নির্বাচনী এলাকায় হেফাজতে আমির আল্লামা শফীর মাদ্রাসায় বিক্ষোভ এবং তার পদত্যাগ নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন: ‘হাটজাজারি মাদ্রাসার ভেতরে যে বিশৃঙ্খলা সেটি হাটহাজারী মাদ্রাসার আভ্যন্তরীণ বিষয়। কিন্তু তিনি যেহেতু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন, মাদ্রাসার ভেতরে তার উপস্থিতিতে যে বিশৃঙ্খলা সেটি নিশ্চয়ই তার ওপর মানসিক চাপ তৈরি করেছিল। সেটির সঙ্গে তার সুস্থ হয়ে ফিরে না যাওয়া, সেটির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, এ বিষয়ে আসলে চিকিৎসকরা ভালো বলতে পারবেন। তবে নিশ্চয়ই তার ওপর বিশৃঙ্খল পরিস্থিতি যে কয়দিন ধরে চলেছে সেটিতে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার: অর্থমন্ত্রী

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কম, বেড়েছে সুস্থতার হার

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কম, বেড়েছে সুস্থতার হার

অস্ত্র ও জালনোটের ব্যবসা করতেন স্বাস্থ্য অধিদপ্তরের ‘ড্রাইভার মালেক’

সর্বশেষ

ছেলের জন্য বলিউডে দ্বারে দ্বারে ঘুরেছেন বিবেকের বাবা!

আগস্ট ২৪, ২০২৬

ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পাচ্ছে ইউক্রেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বদল ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

একাদশে ভর্তিতে নতুন নিয়ম, যে বিভাগে মাইগ্রেশন করা যাবে না

আগস্ট ২৪, ২০২৬

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT