চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য ও জ্বালানী খাতে ভর্তুকি দিতে বললেন আইএমএফ প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
আইএমএফ প্রধানের ছবি, হাসিমুখে, নীল পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যের দাম ও জ্বালানীর দাম এই বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে উল্লেখে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সমাজের দরিদ্রতম সদস্যদের খাদ্য ও জ্বালানী শক্তির খরচে ভর্তুকি সহায়তা দিতে হবে বিভিন্ন দেশের সরকারকে।

বিশ্বের মানুষ তাদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করছে মন্তব্য করে তিনি বিবিসিকে জানান, সরাসরি মানুষকে ভর্তুকি প্রদান করে তাদের পাশে দাঁড়াতে হবে। যদিও সরকার অনেক সাহায্য দিচ্ছে কিন্তু সমালোচকরা যুক্তি দিচ্ছেন সেটি পর্যাপ্ত নয়।

যখন জীবনযাত্রার সংকটের কথা আসে তখন দুই ধরণের অগ্রাধিকারের কথা জানিয়ে তিনি বলেন, একটি হল অত্যন্ত দরিদ্র মানুষ। যারা সমাজেরই অংশ এবং এখন তারা খাদ্য এবং জ্বালানীর উচ্চমূল্যের সাথে লড়াই করছে। তাদের জন্য পাশে যথাযথ সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে হবে। দ্বিতীয়টি হলো ইউক্রেনের যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ব্যবসাগুলিকে সহায়তা করা।

Banglabid

বিশ্ব ব্যাংকের ভূমিকার বিষয়ে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং সমৃদ্ধি বাড়াতে সরকারের সাথে কাজ করে বিশ্ব ব্যাংক।

খাদ্যের দাম এই বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, সেই সাথে তেল এবং গ্যাসের দামও তীব্রভাবে বেড়েছে। এটিকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

এর কারণ হিসেবে তিনি ২টি বিষয়কে উল্লেখ করেছেন। একটি করোনাভাইরাস মহামারী এবং অন্যটি ইউক্রেনের যুদ্ধের প্রভাব। যুদ্ধের সাথে সম্পর্কিত রাশিয়া ও ইউক্রেন শস্য ও হাইড্রোকার্বনের প্রধান রপ্তানিকারক দেশ।

Reneta

মন্দা উদ্বেগ

বৈশ্বিক অর্থনীতিতে এই পণ্যগুলির গুরুত্ব বহু দেশে বার্ষিক মুদ্রাস্ফীতির হারকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। যুক্তরাজ্যে ৯ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৩ শতাংশ এবং ইউরোজোনে ৭ দশমিক ৪ শতাংশ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মূল্যস্ফীতির হার, এপ্রিল ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম বৃদ্ধির গতি রোধ করতে সেন্ট্রাল ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধির চেষ্টা করছে। যার ফলে বিশেষজ্ঞগণ মন্দার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন৷

মিসেস জর্জিয়েভা বলেন, মহামারীকালে বিভিন্ন মাধ্যম থেকে উচ্চ ঋণ নিয়েছে অনেক দেশ। এরপর বিশাল ঋণ শোধ করতে হয়েছে যা তাদের উপর বিশাল প্রভাব ফেলবে। সে বিষয়ে আইএমএফ সতর্ক রয়েছে বলেন উল্লেখ করেন তিনি।

এটি মাথায় রেখে তিনি বলেন, সরকারগ তারা কত টাকা ব্যয় করেছে এবং তারা কী ব্যয় করেছে সে সম্পর্কে খুব সতর্ক হওয়া দরকার।

বিশ্বকে খাবার যোগান দেয়া
আইএমএফ এবং বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলির একটি গ্রুপ এই সপ্তাহে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় একটি বড় পরিকল্পনা চালু করেছে।

এটির নেতৃত্বে ছিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন।

শস্য ও দানাদার হাতে হাতে বিতরণ, খাদ্য ও জ্বালানী খাতে ভর্তুকির আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিসেস জর্জিভা বলেন, প্রচুর খাবার থাকলেও তা সমানভাবে বিতরণ করা হয় না।

বাণিজ্যকে উন্মুক্ত রাখতে হবে মন্তব্য করে তিনি জানান, আমাদের এমন পরিস্থিতি থাকা উচিত নয় যেখানে দেশগুলি তাদের প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুদ রাখে এবং সেগুলো অন্য দেশে রপ্তানিতে যেকোন বাধা তৈরি করে।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক কিন্তু রপ্তানি নিষিদ্ধ করেছে। নরেন্দ্র মোদির সরকার বলছে যে কোনো এক সময়ে নিষেধাজ্ঞা সংশোধন করা যেতে পারে।

“আমি সত্যিই তাদের পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব, কারণ এটি বিশ্বের জন্য একটি কঠিন মুহূর্ত।”

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একই মেয়ের প্রেমে বেশি দিন মন টেকে না’, ভাগ্যশ্রীকে বলেছিলেন সালমান

পরবর্তী

‘মোসাদ্দেক যদি খেলে, ওর ভূমিকা একটু ভিন্ন থাকবে’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক ফিল্ডিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোসাদ্দেক যদি খেলে, ওর ভূমিকা একটু ভিন্ন থাকবে’

বাংলাদেশের অর্থনীতি বিষয়ক আলোচনা করছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে অর্থপাচার হয়েছে ৭ লাখ ৯৮ হাজার কোটি টাকা: অর্থনীতি সমিতি

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT