চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাদ্যে রাজস্ব আয় হাজার কোটি টাকা হতে পারে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
বাংলাদেশ
A A

২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের কিছু সংযোজন-বিয়োজন এবং সামান্য উদ্যেগেই রাজস্ব আয় বছরে হাজার কোটি টাকা হতে পারে। ফিরতে পারে রাষ্ট্রীয় নিরাপদ খাদ্য শৃঙ্খল। এমনটি মনে করছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতর ও খাদ্য উদ্যেক্তারা।

খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সুনির্দিষ্ট প্রস্তাব পেল ভেবে দেখবেন বলে মন্তব্য করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে এমনটি বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরেরর ভোক্তা অধিকার ও খাদ্যভোগ সদস্য মোঃ রেজাউল করিম বলছেন, ‘আমরা জানিনা আমাদের কতগুলো খাদ্য স্থাপনা আছে? কত মানুষ এখানে কাজ করে কিংবা কত শ্রমিক, কত মালিক আর ম্যানেজারই বা কতজন? শ্রমিকরা দক্ষ নাকি অদক্ষ? কিছুই জানা থাকেনা আমাদের। আমাদের প্রতিবেশী দেশটিতে এ বিষয়ক রেগুলেটরি পার্ট আছে। ফলে যত্রতত্র খাদ্য স্থাপনা সম্ভব নয় সেখানে। কিংবা যেমন তেমন করে শ্রমিক নিয়োগ দেওয়াও সম্ভব নয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সামান্য সংযোজন বিয়োজনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার মান আন্তর্জাতিকতা পাবে।’

Banglabid

খাদ্য উদ্যেক্তা কুটুমবাড়ি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খালেদ ইবনে মোহাম্মদ বলছেন, ক্যাটাগরিকাল লাইসেন্সিং গেটওয়ের ব্যবস্থাপনা থাকলে খাদ্য মন্ত্রনালয় তার অধিদপ্তরেরর মাধ্যমে হাজার কোটি টাকার বেশি রাজস্ব অর্জন করতে পারবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লক্ষ্য সব দিকেই রয়েছে। তা বারবার দেখিয়েছেন তিনি। ভেজাল বা অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সমান মনোযোগী। তার সময়েই তৈরী হয়েছে নিরাপদ খাদ্য আইন। যে আইনের মূল কথা, নিরাপদ খাদ্য নিরাপদ দেশ। সেই আইনের বেশ কিছু বাস্তবানুগ সংশোধন জরুরী। যা তুলে ধরতে হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেই। অন্যদিকে আমরা বলতে চাই, বছরে ১০০০(এক হাজার) কোটি টাকার বেশী রাজস্ব আয়ের সুযোগ রয়েছে আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশের।

তিনি আরো বলেন, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের ক্যাটাগরিকাল লাইসেন্স প্রদাণ এবং তার বাৎসরিক নবায়ন ফি আদায় করেই বছরে হাজার কোটি টাকার রাজস্ব আয় করতে পারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে খাদ্য সরবরাহ-উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা বাড়বে।

বেকারী–হোটেল-রেস্টুরেন্ট-ফল-সবজিসহ সকল খাদ্য শৃঙ্খলে জড়িত, সকল ধরণের প্রতিষ্ঠান এই আওতায় আসলে খাদ্যে ভেজাল কিংবা অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের কারিগরেরা দমে যেতে বাধ্য হবে।’
খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার হাজার কোটি টাকার রাজস্ব আয়, লাইসেন্সিং এবং আইন সংশোধন বিষয়ে বলেন, লাইসেন্সিং বিষয়টি বাণিজ্য মন্ত্রনালয় দেখবে। তবে আইন সংশোধন এবং লাইসেন্সিং বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ সুনির্দিষ্ট প্রস্তাব দিলে আমরা বিষয়টা পর্যালোচনা করতে পারি। রাজস্ব বাড়লে আমাদের ক্ষতি তো নেই।

Reneta

নিরাপদ খাদ্য আন্দোলন ও পর্যবেক্ষণ আইন বিষয়ে নাট্যজন মামুনুর রশীদ বলেন, খাদ্য নিরাপত্তাহীন জাতির ভবিষ্যত কখনো ভালো হয়না। কারণ অনিরাপদ খাদ্যের শিকার হয় একটি প্রজন্ম। অসুস্থতায় হয়ে পড়ে কর্মক্ষমতাহীন। সবমিলে সুদূরপ্রসারী ক্ষতির মুখে পড়ে একটি জাতি ধ্বংসের কিনারায় চলে যেতে পারে খাদ্য নিরাপত্তাহীনতায়। যার মূল উপাদান ভেজাল। আর একটি উপাদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও তার অসাধু বিপনণ। এসব নিয়ন্ত্রণের জন্য গত এক যুগে সরকারের তৎপরতা প্রশংসনীয়। কিন্তু সেই তৎপরতার কোথাও যেনো একটা ঘাটতি আছে। এদিকে সরকারেরর আরো নজর দাবী করে।

নিরাপদ খাদ্য নিরাপদ দেশ (নিখানিদে) এর আহ্বায়ক সুলতান আহমেদ বলেন, নিরাপদ সড়কের জন্য যেমন সচেতন এবং প্রশিক্ষিত শ্রমিকের প্রয়োজনীয়তা সবাই বুঝতে পারছে, তেমনি নিরাপদ খাদ্য আন্দোলনের জন্য আমাদের প্রশিক্ষিত এবং সচেতন শ্রমিকের প্রয়োজনীয়তা বুঝতে পারাটা জরুরী।

তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তার জন্য সৎ উদ্দ্যেশে অভিযান চালালেও বেশির ভাগ ক্ষেত্রে লক্ষ্যনীয়, অনাকাঙ্খিত ক্ষতির সম্মুখীন হন উদ্যেক্তরা। শ্রমিক কর্মচারীরা শ্রেণীবিভাগ অনুযায়ী লাইসেন্স-এর আওতায় থাকলে উদ্যেক্তারা তাদের নিয়মের মধ্যে রাখতে সমর্থ হবেন। লাইসেন্স না থাকলে , শ্রমিক কর্মচারীদের স্বেচ্ছাচারিতার নানামাত্রিক খেসারত দিতে হয় উদ্যেক্তাদের। এতে তারা নিরুৎসাহিত হয়ে পড়তে বাধ্য। সব মিলিয়ে নিরাপদ খাদ্য চক্র রক্ষা করতে ২০১৩ সালেরর আইনে সামান্য পরিবর্তন আনলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিজেদের আয় বৃদ্ধি করে সরকারেরর রাজস্ব খাতে নিজেদের অংশ গ্রহণ সুদৃঢ় করতে পারবে। পাশাপাশি উদ্যেক্তরাও তাদের কাজে মন দিতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য অধিদপ্তরসাধন চন্দ্র মজুমদার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT