চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যে মূল্যস্ফীতি কমলেও সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি .০৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী: খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কিছুটা স্থিতিশীল থাকলেও অখাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবেই সামগ্রিক মূল্যস্ফীতি খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩ শতাংশ হয়েছে, যা এর আগের মাসে ছিল ৯.২৪ শতাংশ।

Banglabid

অন্যদিকে, মার্চে খাদ্য বহিভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭০ শতাংশে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৮ শতাংশ।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ১.৯৬ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধি হয়েছে ৪.৪৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৪.৪৭ শতাংশ। এ সময়ে কৃষি এবং সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন: পবিত্র রমজান মাসে চাহিদা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ঘাটতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে চাপ তৈরি হয়, যা মূল্যস্ফীতিকে প্রভাবিত করতে পারে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের ওঠানামা এবং ডলার সংকটজনিত কারণে আমদানি ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

Reneta

বিবিএস সূত্র জানায়, মূল্যস্ফীতির এই সামান্য ঊর্ধ্বগতি সরকারের জন্য উদ্বেগের হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থা জোরদার এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয়ের কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছিল, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যে মূল্যস্ফীতিমূল্যস্ফীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ধর্ম অবমাননায়’ আর্জেন্টাইন তারকার জরিমানা

পরবর্তী

নতুন ছবি কানে প্রিমিয়ারের আভাস দিলেন লাভ ডিয়াজ

পরবর্তী
লাভ ডিয়াজের ছবি, তিনি মঞ্চে কথা বলছেন, হাতে মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবি কানে প্রিমিয়ারের আভাস দিলেন লাভ ডিয়াজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই জয় সঙ্গী করে বিশ্বকাপ বাছাইয়ে নামবে বাংলাদেশ

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT