চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাতার পর নির্বাচনী ব্যানার দিয়ে বিদ্যানন্দের স্কুলব্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের পর নগরের অলিগলিতে ঝুলে থাকা পোস্টার দিয়ে নিজেদের স্কুলের বাচ্চাদের খাতা তৈরির পর এবার নির্বাচনী ব্যানার দিয়ে স্কুলব্যাগ তৈরি করল বিদ্যানন্দ ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘‘ঢাকার আকাশ দেখা যায় না সুন্দর নগরের প্রতিশ্রুতির ব্যানারে, নির্বাচন শেষে সে ব্যানারই উল্টা ঢাকাকে জলাবদ্ধ করে রাখবে পুরো বর্ষায়, ভেঙে পড়বে ড্রেনেজ সিস্টেম। তাই ব্যানারগুলো বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাই মাথায় বুদ্ধি খেলল, ব্যানার দিয়ে স্কুল ব্যাগ তৈরি করা। ড্রেনে নয়, ক্লাসরুমে পাঠাতে চাই সুন্দর নগরীর স্বপ্নে ভরা ব্যানারগুলোকে। শিক্ষাটা শুরু হোক সেখান থেকেই।’’

Banglabid

আরেক পোস্টে বলা হয়: ‘‘এতদিন আকাশ দেখা যেতো না প্রতিশ্রুতির ব্যানারে, সে ব্যানারগুলোই এখন চলে যাচ্ছে আবর্জনার ভাগাড়ে। সুন্দর নগরীর পরিবর্তে বর্ষাতে নগরবাসীকে এই ব্যানারগুলো উপহার দিবে জলাবদ্ধতা, ভেঙে পড়বে ড্রেনেজ সিস্টেম।

আবার এই ঢাকাতেই অনেক পথশিশু আছে যারা থলের অভাবে তাদের কাপড় সংরক্ষণ করতে পারে না। আমাদের এতিমখানার শিশুরা বর্ষায় স্কুলে যেতে পারে না বই ভিজবে বলে।

তাই বিদ্যানন্দ ফাউন্ডেশন ব্যানারগুলোকে ব্যাগে রূপান্তর করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছে, সেখান থেকে শুরু হোক সুনাগরিকের শিক্ষাটা। এছাড়া বিনামূল্যে বিতরণ করবে ছিন্নমূল পথশিশুর মাঝে।

Reneta

মেয়র আতিক সাহেব ইতোমধ্যে তার ক্যাম্পেইনের কয়েকশ ব্যানার আমাদেরকে উপহার দিয়েছেন। এভাবে যদি প্রার্থীরা এগিয়ে আসেন, তবে এক হাজার ব্যাগ উপহার দিতে পারবো।’’

এর আগে ঢাকার দুই সিটির নির্বাচনের পর নগরের অলিতে গলিতে ঝুলে থাকা পোস্টার দিয়ে স্কুলের বাচ্চাদের জন্য খাতা তৈরি করেছিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন।

৪০ জন কর্মী ও শতাধিক স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত বিদ্যানন্দ ফাউন্ডেশন ‘এক টাকার আহার’ নামে একটি প্রকল্প চালাচ্ছে। এই প্রকল্পের অধীনে তারা স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত ৫০০ শিক্ষার্থীকে প্রতিদিন মাত্র এক টাকার বিনিময়ে দুপুরে আহার করান।

এ প্রকল্পের বাইরেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে বিদ্যানন্দ শিশু নিকেতন এবং সম্প্রীতি অনাথালয় এতিমখানা নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যানন্দ পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১০০০ শিক্ষার্থী পড়াশোনা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনী পোস্টারবিদ্যানন্দ ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিফাইনাল বলে চাপে নেই বাংলাদেশ

পরবর্তী

ফেনসিডিল দিয়ে মানচিত্র তৈরি কতোটা যুক্তিসঙ্গত?

পরবর্তী

ফেনসিডিল দিয়ে মানচিত্র তৈরি কতোটা যুক্তিসঙ্গত?

ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT