ক্ষমা নয়, আইনি পথে মামলা নিষ্পত্তি করতে চান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এজন্য যথাযথ পদক্ষেপ নিতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন তিনি। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে করা আপিল দ্রুত শুনানির জন্য নিজ খরচে পেপারবুক করতে হাইকোর্টের অনুমতি নিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।








