চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাবের নেতৃত্বে তমাল-বিকু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে জয়লাভ করেন তারা।

রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে দিনভর এই ভোট উৎসবে মোট ২৮৯ ভোটের মধ্যে ২৭১ ভোট পড়েছে। এর মধ্যে মির্জা মেহেদী তমাল প্রায় অর্ধেকের বেশি ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

Banglabid

এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্ত’র আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট ও দৈনিক আমাদের সময়ের মিজান মালিক পেয়েছেন ৫২ ভোট।

আগামী এক বছরের জন্য নির্বাচিত কার্যনির্বাহী এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ পেয়েছেন ১১৬ ভোট এবং উমর ফারুক আলহাদী পেয়েছেন ২৩ ভোট।

সহ-সভাপতি হিসেবে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহ. জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আবদুল বারী পেয়েছেন ১০৩ ভোট ও নিত্য গোপাল ভুতু পেয়েছেন ৫২ ভোট।

Reneta

এছাড়া, যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান-উ-জামান ৭০ ভোট ও আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছের ১১৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আতাউর রহমান, সফতর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে ৩টি পদের বিপরীতে মো. আমানুর রহমান রনি, মোহাম্মদ জাকারিয়া ও সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রম নির্ধারণের এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের রায়ে প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমানুর রহমান রনি। এছাড়া, সিরাজুল ইসলাম ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় এবং মোহাম্মদ জাকারিয়া ৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বৃহস্পতিবার ক্র্যাব কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যালটের মাধ্যমে এ রায় দেন। ক্র্যাব নির্বাচন পরিচালনা কমিটি -২০২২ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পারভেজ খান। পরে রাত ৯টার দিকে ভোটগননা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে ডি ডব্লিউ একাডেমীর মেন্টরশিপ শুরু

পরবর্তী

মেসি নাচলেন-গাইলেন, নাচালেন স্ত্রীকে

পরবর্তী

মেসি নাচলেন-গাইলেন, নাচালেন স্ত্রীকে

রিয়ালের সাবেক তারকায় চোখ জাভির

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT