চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘মেইলের’ অপেক্ষায় বিসিবি

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১২:৪২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া সিরিজ-এর শেষ পরিণতি এখন ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার’ হাতে। তাদের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি বলেছেন, বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর নিয়ে এখনও আশাবাদী তারা।

সোমবার মধ্যরাতে ঢাকা ছেড়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। মঙ্গলবার দিনভর অপেক্ষার পরও কোনো খবর আসেনি অস্ট্রেলিয়া থেকে।

বাংলাদেশের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া আসবে কি না, তা জানাবে তাদের বোর্ড। আর সে ‘মেইলের’ অপেক্ষায় বিসিবি। মঙ্গলবার পুরোদিন অপেক্ষার পর রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান।

বিসিবি সভাপতি জানান, নিরাপত্তা দলকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। ফিরে গিয়ে তাদের দেওয়া রিপোর্টের ওপর নির্ভর করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত।

সিরিজ বাতিল কিংবা পিছিয়ে দেওয়ার মতো বিষয় এখনও চিন্তায় আনেননি বোর্ড প্রেসিডেন্ট। আর তাই তার আশা, অজিরা আসবে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছার কথা ছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের। ৩ অক্টোবর ওয়ার্মআপ ম্যাচ খেলার পর ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম এবং ১৭ অক্টোবর মিরপুরে শেষ টেস্ট শুরু হওয়ার কথা।

ট্যাগ: বিদেশী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য এক নিদারুণ পরাজয়’

পরবর্তী

দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না: হেমন্ত

পরবর্তী

দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না: হেমন্ত

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জবাবটা শক্তই হওয়া উচিত: ইমরান

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT