চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
স্টেইন ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, ফিল্ডিংয়ে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ার নিয়ে অবসরে চলে গেলেন ডেল উইলিয়াম স্টেইন। সঙ্গে নিয়ে গেলেন ৬৯৯ আন্তর্জাতিক উইকেটের কীর্তি। সাউথ আফ্রিকার সদ্যসাবেক পেসার মঙ্গলবার সবধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।

বয়স ৩৮ পেরিয়ে গেছে, চোটের সাথে সখ্যতা কয়েকবছর ধরেই। চোটের কারণে খেলার মধ্যে আসা-যাওয়ার যাত্রী ছিলেন। অবশেষে বলে দিলেন, এটাই শেষ। বিদায়বেলায় লিখেছেন, ‘আরেকটু মধুর হতে পারত, কিন্তু অসাধারণ।’

‘দীর্ঘ ২০ বছরের অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়-পরাজয়, ক্লান্ত পা, জেটলেগ, আনন্দ এবং ভ্রাতৃত্ব। সবশেষে অসংখ্য স্মৃতি। আর ধন্যবাদ জানানোর মতো অসংখ্য চেনামুখ।’

‘আজ আমি আনুষ্ঠানিকভাবে খেলাটা থেকে বিদায় নিচ্ছি। আরেকটু মধুর হতে পারত, কিন্তু অসাধারণ।’ টুইটারে এভাবেই বিদায় মুহূর্তের কথামালা লিখেছেন গতির ঝড় তুলতে পারা স্টেইনগান খ্যাত প্রোটিয়া তারকা।

‘সবাইকে ধন্যবাদ। পরিবার থেকে শুরু করে সতীর্থরা, সাংবাদিক ও অনুরাগীরা। একত্রে এটা অসাধারণ একটা যাত্রা ছিল।’

সাউথ আফ্রিকার হয়ে ২০০৪ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে পথচলা শুরু। সাদা পোশাকে ডানহাতি পেসার শেষ ম্যাচটি খেলে ফেলেন ২০১৯ সালে। এই ফরম্যাটে ৯৩ ম্যাচে ৪১৯ উইকেট তার নামের পাশে। ইনিংসে সেরা ৫১ রানে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে এক টেস্টে সেরা ৬০ রানে ১১ উইকেট। ইনিংসে ২৬বার ৫ উইকেট ও ম্যাচে ৫বার দশ উইকেট নিয়েছেন। আছে দুই ফিফটিতে ১২৫১ রানও।

ওয়ানডে খেলেছেন ১২৫টি, উইকেট ১৯৬টি। সেরা ৩৯ রানে ৬ উইকেট। সঙ্গে ৪৭ টি-টুয়েন্টিতে উইকেটসংখ্যা ৬৪। ছোট ফরম্যাটেই শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটাই হয়ে থাকল শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ট্যাগ: অবসরলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টেইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মাসেতুতে ফেরির ধাক্কা খাটো করে দেখার সুযোগ নেই: সেতুমন্ত্রী

পরবর্তী

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সৌদি সরকার

পরবর্তী
সৌদি আরবে শিক্ষার্থীরা স্কুলে ফিরে আসছে, স্বাস্থ্যবিধি মেনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সৌদি সরকার

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ৫৪২তম দিনে মৃত্যু ৮৬

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT