চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চ হামলা: সেমি অটোমেটিক বন্দুক হস্তান্তর প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় পর দেশটিতে বিক্রিত সব সেমি অটোমেটিক বন্দুক হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার প্রথম দিনে দেশব্যাপী প্রায় ২৫০টি বন্দুক সংগ্রহ করা হয়। ইতিমধ্যে প্রায় ২২৪টি অস্ত্র হস্তান্তর করায় এক অস্ত্রকারখানার মালিককে সরকারের পক্ষ থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

দেশটির পুলিশের পক্ষ থেকে মাইক জনসন বলেন, সেমি অটোমেটিক বন্দুক নিষিদ্ধ করার পর সবার মধ্যে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। অস্ত্র হস্তান্তর প্রক্রিয়ায় মাধ্যমে জনগণ তাদের অস্ত্র ফিরিয়ে দেয়ার মাধ্যম পেয়েছে।

ক্যানটারবেরি অঞ্চলেই প্রায় ৯‘শ অস্ত্রের মালিক অস্ত্র হস্তান্তর করতে সরকারের কাছে রেজিস্টেশন করেছে। যাদের কাছে অস্ত্র আছে প্রায় ১৪‘শ ১৫টি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর  সেমি অটোমেটিক সকল বন্দুক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।

সেমি অটোমেটিক বন্দুকের মালিকদের কাছ থেকে অস্ত্র কেনার ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২ কোটি ৮০ লাখ মিলিয়ন ডলার একটি বাইব্যাক প্রকল্প চালু করা হয় সরকারের পক্ষ থেকে।

ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর ওই সেমি অটোমেটিক বন্দুক নিষদ্ধ করে গত এপ্রিলেই দেশটির পার্লামেন্টে এ আইন পাশ করা হয়।

নতুন অস্ত্র নিষিদ্ধে আইনানুসারে সকল সেমি অটোমেটিক মিলিটারি অস্ত্র, অস্ত্রের যন্ত্রপাতি এবং সকল আগ্নেয়াস্ত্র কারখানা নিষিদ্ধ করা হয়।

নতুন এ প্রকল্পে নিষিদ্ধ অস্ত্রের মালিকদের ক্ষতিপূরণ হিসেবে তাদের অস্ত্রের দামের ৯৫ শতাংশ দেয়ার কথা জানানো হয়।

পুলিশ ধারণা, প্রায় ১৪ হাজার ৩০০ মিলিটারি সেমি অটোমেটিক অস্ত্র সংগ্রহ করা যাবে। এ প্রকল্প চালু হওয়ার আগেই প্রায় ৭০০ অস্ত্র হস্তান্তর করা হয়। ইতিমধ্যে অস্ত্র হস্তান্তর করতে পুলিশের কাছে আরোও প্রায় ৫ হাজার দরখাস্ত জমা পড়ে।

গত ১৫ মার্চ স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান। ওই হামলায় নিহত হয় ৫০ জন মানুষ। আহত হন আরো অন্তত ৪৭ জন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন।

ট্যাগ: ক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডসেমি অটোমেটিক বন্দুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিদেশি বিনিয়োগে বাংলাদেশের পরিবেশ অনুকূল’

পরবর্তী

দুধ নিয়ে গবেষণায় ভয়ঙ্কর বার্তা

পরবর্তী

দুধ নিয়ে গবেষণায় ভয়ঙ্কর বার্তা

বিরোধের গুঞ্জন বাড়িয়ে একাই ফিরলেন রোহিত!

সর্বশেষ

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT